IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধনতানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকেরমোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগইয়েমেন উপকূলে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাইরাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধেপুঠিয়ায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতার সংবাদ সম্মেলনসিংড়ায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াইমান্দায় মসজিদ কমিটি গঠন নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কাসিংড়ায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াই:কৃষকদের পাশে থাকার আশ্বাস সংসদ সদস্যেরপোরশায় ট্যাপন্টোডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটকবদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
Home >> জাতীয় >> লিড নিউজ >> আনসারদের বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

আনসারদের বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইন-২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত করার বিধানও রাখা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এই বৈঠক হয়। পরে বিকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সচিব জানান, বিশৃঙ্খলা ও বিদ্রোহ করলে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে এই আইনে। যাবজ্জীবন কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। এই আইনের যে অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে একই আপরাধের জন্য পুরনো আইনে কোনও শাস্তির বিধান ছিল না। এ ছাড়া সরকারি বা ব্যাটালিয়নের সম্পদ চুরি, প্যারেডে অনুপস্থিত থাকা, বিনা নোটিশ অফিসে অনুপস্থিতর জন্যও আলাদা সাজার বিধান রাখা হয়ছে নতুন আইনে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ছোট অপরাধরে জন্য ডিজির নেতৃত্ব বিচার হবে এবং বড় অপরাধে প্রচলিত আইনে বিচার হবে।

গত বছর আইনটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল। আইনে ৩৩টি ধারা রয়েছে। খসড়া আইন অনুযায়ী, ব্যাটালিয়নের কোনো সদস্য কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো আনসার সদস্য ইলেকট্রনিক মিডিয়া বা কোনো সংবাদপত্র বা কোথাও কোনো তথ্য প্রকাশ করা বা এর সঙ্গে জড়িত থাকতে পারবেন না। সরকারি কর্মচারীদের মতো তাদেরও শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী লঘু ও গুরুদণ্ড থাকবে। মামলায় আপিল করা যাবে।

ব্যাটালিয়নে কোনো সদস্যের অপরাধ সংগঠনের জন্য বিচারের ব্যবস্থা রাখা রয়েছে। দুটি আনসার ব্যাটালিয়ন আদালত থাকবে। একটা সংক্ষিপ্ত ব্যাটালিয়ন আদালত, আরেকটা বিশেষ আনসার আদালত।

খসড়া অনুযায়ী, যদি কেউ বিদ্রোহের চেষ্টা করে, উসকানি দেয় বা ষড়যন্ত্রে অংশ নেয়, তাহলে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হবে।

সংক্ষিপ্ত আদালত সাধারণ অপরাধ এবং অসদাচরণের বিচার করবে। আর বিশেষ আদালত গুরুতর অপরাধের বিচার করবে। প্রস্তাবিত আইনের অধীনে একটি ‘আনসার ব্যাটালিয়ন আপিল ট্রাইব্যুনাল’ থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930