IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> প্রধানমন্ত্রীকে সমর্থনের আশ্বাস সৌদি যুবরাজের

প্রধানমন্ত্রীকে সমর্থনের আশ্বাস সৌদি যুবরাজের

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একযোগে কাজ করবে বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ ব্যাপারে বাংলাদেশ সরকারপ্রধানকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দেন সৌদি যুবরাজ।

রোববার (১০ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশ সফরের জন্য সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আমন্ত্রণ জানান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সরকারপ্রধানের এ আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সফরের জন্য আগ্রহও প্রকাশ করেছেন সৌদির ক্রাউন প্রিন্স।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

এসময় ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার সকালে নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজ ও আমাদের প্রধামন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক খুবই ফলপ্রসু হয়েছে। যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থসামাজিক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের বেশ প্রশংসা করেন।

সৌদির যুবরাজ বলেন, বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানের জন্য একসঙ্গে কাজ করবে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারপ্রধানকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দেন তিনি।

তিনি বাংলাদেশের পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর এবং এসিইউউব্লিউ এ পুনর্নবীকরণযাগ্য জ্বালানি প্রকল্পসহ এ দেশের নানা প্রকল্পে তার নিজ দেশ সৌদি আরবের বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

যুবরাজ সালমান বলেন, প্রায় ২৮ লাখ বাংলাদেশি কাঠোর পরিশ্রমের মাধ্যমে সৌদির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এছাড়া ২০৩০ বিশ্বকাপ আয়োজক হিসেবে সৌদি আরবকে সমর্থন করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান সৌদি যুবরাজ।

সৌদি যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন

জি-২০ জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিনই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।

রোববার জি-২০ সম্মেলনে ফাঁকে শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথা হয়। বাইডেন এসময় প্রধানমন্ত্রী ও তার মেয়ে পুতুলের সঙ্গে সেলফিও তোলেন।

রাতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন জো বাইডেন। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাও এসময় উপস্থিত ছিলেন। ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31