IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতার
Home >> জাতীয় >> লিড নিউজ >> তেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারের

তেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারের

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানির বাজারে চলছে অস্থিরতা। বিশ্ববাজারে ৪০ শতাংশ দাম বেড়েছে জ্বালানি তেলের। ফলে দেশের বাজারেও দাম বাড়বে বলে আলোচনা শুরু হয়। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ সরকার থেকে বারবার বলা হচ্ছে, সরবরাহ ও পর্যাপ্ত মজুত রয়েছে। কিন্তু কালোবাজারি ও অবৈধ মজুতের কারণে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। তাই দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা করা হচ্ছে। যদিও দাম না বাড়ানোয় এক মাসেই পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

এদিকে দেশেও দাম বাড়বে– এমন ধারণায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের মজুত শুরু করে। এ অবস্থায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লিটার মজুত তেল জব্দ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মজুতের কারণে চলমান জ্বালানি তেলের সংকট আরও ঘনীভূত হয়। সরবরাহ বাড়লেও মানুষের ভোগান্তি কমেনি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। কৃষি সেচ, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানাসহ বিভিন্ন ক্ষেত্রে বিপর্যয় দেখা দেয়।

গতকাল মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম মার্চের মতো ১০০ টাকা থাকবে। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ আর অকটেনের দাম ১২০ টাকা অপরিবর্তিত থাকবে। ফেব্রুয়ারি মাসেও এ দামে বিক্রি হয়েছে জ্বালানি তেল। এর আগে জানুয়ারিতে প্রতি লিটারে ২ টাকা ও ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে কমানো হয়েছিল।

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গত সোমবার সংসদে বলেন, এক মাসে বিশ্ববাজারে ডিজেলের দাম বেড়েছে ৯৮ শতাংশ। প্রতি লিটার ডিজেল আমদানিতে এখন খরচ হচ্ছে ১৯৮ টাকা। ১২০ টাকায় অকটেন বিক্রি করলেও সরকারের খরচ হচ্ছে ১৫০ টাকা ৭২ পয়সা।

৮৭ হাজার ৭০০ লিটার তেল জব্দ
দেশজুড়ে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৮৭ হাজার ৭০০ লিটার অবৈধভাবে মজুত জ্বালানি জব্দ করেছে জেলা প্রশাসন। একই সময়ে ৩৯১টি অভিযান চালিয়ে ১৯১টি মামলায় মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় একজনকে দুই মাস, চাঁদপুরে একজনকে এক বছর এবং গাজীপুরে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, জব্দ জ্বালানির মধ্যে রয়েছে ডিজেল ৬৭ হাজার ৪০০ লিটার, অকটেন ছয় হাজার ৪৪৪ লিটার এবং পেট্রোল ১৩ হাজার ৮৫৬ লিটার।

সরকারি তথ্যমতে, বর্তমানে দেশে ডিজেল এক লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন সাত হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন মজুত রয়েছে। এতে জ্বালানি সংকট নেই বলে আশ্বস্ত করেছে সরকার।

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধের দাবি
দেশজুড়ে জ্বালানি পরিস্থিতির অস্থিরতার মধ্যে পাম্প মালিকদের পক্ষ থেকে রাতের বেলায় পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ছোট যানবাহনের এই জ্বালানি বিক্রির জন্য সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে ডিজেল সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার কথা জানানো হয়েছে।
মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি নাজমুল হক বলেন, রাতে বিশৃঙ্খলা ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে– পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা; বাস্তবতার ভিত্তিতে তেল সরবরাহ বাড়ানো; গ্রাহকদের ধৈর্য ধারণের আহ্বান; ট্যাঙ্ক শূন্য হওয়ার আগেই হুড়োহুড়ি না করা; পেট্রোল-অকটেন বিক্রির সময়সীমা নির্ধারণ; ট্যাঙ্ক লরিতে পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ এবং মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করা।

দেশজুড়ে অভিযান
চাঁপাইনবাবগঞ্জে চাহিদা ও মজুতদারি বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেল নেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনাও ঘটেছে। নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই অভিযানে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়েছে।

কিশোরগঞ্জে জ্বালানি তেলের জন্য প্রতিটি পাম্পের সামনে যানবাহন ভিড় করতে দেখা গেছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। নোয়াখালীর চাটখিল পৌর শহরে আনিতাশ ও তারাজ ফিলিং স্টেশনে অকটেন সংকট। খোলা বাজারে অকটেন বিক্রি হচ্ছে। বৈধ কাগজপত্রসহ ড্রাইভিং লাইসেন্স ছাড়া জ্বালানি প্রদানে রংপুরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি মুদির দোকান থেকে ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাসেম এন্টারপ্রাইজকে অবৈধভাবে ২০০ লিটার ডিজেল তেল মজুত করায় আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জ্বালানি তেলের জন্য ‘ফুয়েল কার্ড’ সংগ্রহ করতে গিয়ে ভিড়ের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে বখতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31