IMG-LOGO

মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপসিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধনঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই স্থানে বিস্ফোরণগোমস্তাপুরে সড়কে ঝরলো মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রাণমহাদেবপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, অতঃপর প্রাণনাশের হুমকীর অভিযোগগোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ,আধা ঘণ্টা যান চলাচল বন্ধ‘হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে’‘পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই’বাগমারায় বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের ইন্তেকালধামইরহাটে কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী দেওয়ান ওয়াজেদ আলী কবিরের নাম ঘোষণাকুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থীরাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভূমিমন্ত্রী মিনুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলফুলবাড়ীতে জমি বিরোধে কীটনাশক প্রয়োগে ৪০ শতাংশ জমির আমন ধান নষ্টের অভিযোগমান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০
Home >> জাতীয় >> লিড নিউজ >> আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারি ছুটিসহ কয়েকদিনের বিরতির পর আবারও আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

সূত্র জানায়, এর আগে মঙ্গলবার সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের সব কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে কারখানায় গেলেও কয়েকটি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন।

এরপর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় শ্রমিকরা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এসময় সংঘর্ষে অন্তত দুজন শ্রমিকের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আহতরা হলেন- আলমগীর হোসেন, ও রাফিয়া বেগম। তারা উভয়ই স্টারলিং স্টাইলের শ্রমিক বলে জানা গেছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, আমাদের এখানে দুজন পোশাক শ্রমিক রাবার বুলেট ইনজুরি নিয়ে চিকিৎসা নিতে এসেছিল। এর মধ্যে রাফিয়া বেগম মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায়, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

এ বিষয়ে শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, সকালে সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই জামগড়া কিছুটা উত্তপ্ত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31