IMG-LOGO

মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপসিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধনঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই স্থানে বিস্ফোরণগোমস্তাপুরে সড়কে ঝরলো মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রাণমহাদেবপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, অতঃপর প্রাণনাশের হুমকীর অভিযোগগোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ,আধা ঘণ্টা যান চলাচল বন্ধ‘হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে’‘পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই’বাগমারায় বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের ইন্তেকালধামইরহাটে কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী দেওয়ান ওয়াজেদ আলী কবিরের নাম ঘোষণাকুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থীরাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভূমিমন্ত্রী মিনুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলফুলবাড়ীতে জমি বিরোধে কীটনাশক প্রয়োগে ৪০ শতাংশ জমির আমন ধান নষ্টের অভিযোগমান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০১৫০ টাকা নিয়ে বিরোধ, গৃহবধূর মৃত্যু
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

সিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : তারুণ্যের দক্ষতা বৃদ্ধি ও শারীরিক সক্ষমতা অর্জনের লক্ষ্যে সিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ এর আওভায় বালক/বালিকাদের সাঁতার প্রশিক্ষণ ( অনুর্ধ্ব-১৪)-২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬) সয়াধানগড়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ আর্থিক সালের আওতায় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক গনপতিরায় বলেন, সাঁতার কেবল একটি খেলা নয়, বরং এটি জীবন রক্ষার এক অপরিহার্য কৌশল যা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান প্রজন্মের মেধা ও সক্ষমতা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

উদ্বোধনী দিনে ‘নিজে সাঁতার শিখি এবং অন্যদের সাঁতার শিখতে উৎসাহিত করি’—এই আহ্বানের মাধ্যমে তরুণদের উৎসাহিত করা হয়। আয়োজকদের মতে, নিয়মিত এই প্রশিক্ষণের ফলে একদিকে যেমন পানিতে ডুবে মৃত্যু ঝুঁকি হ্রাস পাবে, তেমনি এখান থেকেই আগামী দিনের দক্ষ সাঁতারুরা জাতীয় পর্যায়ে জেলার নাম উজ্জ্বল করার সুযোগ পাবে।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়াবিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়াবিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31