IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়ি
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই সেটাই আমাদের ভাবনা’

‘বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই সেটাই আমাদের ভাবনা’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ সরকারের নজর শুধু আজকের প্রয়োজন নয়। ভবিষ্যতে কী দরকার হবে সেদিকে আওয়ামী লীগের নজর। সেটা ঘিরেই আওয়ামী লীগের প্রস্তুতি। আমরা আজকে কাজ করছি- ভবিষ্যতের প্রয়োজনে। আমরা ভাবছি না বাংলাদেশ এখন কোথায়। আমাদের সব সময়ের ভাবনা ও পরিকল্পনা- বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই সেটা নিয়ে। আজ থেকে ১০ বছর পরে কী হবে, সেটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের ভিশন। সেটাই ডিজিটাল বাংলাদেশের ভিশন।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টায় ‘ব্লেজ’ সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহিদ এবং ২১ আগস্টে নিহতদের স্মরণ করেন সজীব ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ জয় বলেন, ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্য বাংলাদেশের মানুষের জীবনকে আরও সহজ ও উন্নত করা। এর সব থেকে বড় লাভ আমরা পেয়েছি এই কোভিড মহামারির সময়। অনেক ধনী ধনী দেশ সমস্যায় পড়েছে। অনেকের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হয়নি। তাদের স্কুল-কলেজ বন্ধ হয়ে গিয়েছিল, কারণ তাদের ডিজিটাল সিস্টেম ছিল না। কিন্তু বাংলাদেশে আমরা এই ডিজিটাল প্রদ্ধতির প্রস্ততি অনেক আগেই নিয়েছিলাম।

তিনি বলেন, এই ভিডিও কনফারেন্সিং কিন্তু আমরা অনেক আগে থেকেই শুরু করেছিলাম। আমরা ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক বসানোর কাজ শুরু করি। ই-নথি বাস্তবায়ন শুরু করি। তবে সিস্টেম থাকার পরও কোভিড আসার আগে অনেকেই এগুলোর ব্যবহার করতো না। কিন্তু আমাদের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের হাতে এই সুবিধাগুলো ছিল। এজন্য কোভিড আসার পরে তারা দ্রুত এগুলোতে চলে যেতে পারে।

সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা স্কুল-কলেজে ডিজিটাল ল্যাব করে দিয়েছিলাম। প্রতিটি হেলথ ক্লিনিকে আমরা চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা করেছি। যেজন্য এই মহামারির সময় দ্রুত আমরা ডিজিটাল ব্যবস্থায় চলে যেতে পেরেছি। সে কারণে আমাদের সরকারে ও দেশের অর্থনীতিতে সে রকমভাবে কোভিডের প্রভাব পড়েনি। কারণ আমরা এই প্রস্তুতি অনেক আগে থেকেই নিয়ে রেখেছিলাম।

জয় বলেন, আমাদের এখন স্বপ্ন হচ্ছে- আমরা চলে যাব একটি ক্যাশলেস (নগদ অর্থে লেনদেন হবে না) সোসাইটিতে। আমার ডিজিটাল বাংলাদেশের এখন নেক্সট (পরবর্তী) স্বপ্ন যে বাংলাদেশের সব ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন ক্যাশলেস হয়ে যাবে।

সাধারণ মানুষের অংশগ্রহণ কীভাবে হবে, তা তুলে ধরে তিনি বলেন, তারা তাদের মোবাইল ফোনে টাকা পাবে। যে টাকাটা তারা একটা দোকানে গিয়ে খরচ করবে, সেটাও তারা মোবাইলে পেমেন্ট করে দেবে। তাদের হাতে আর ক্যাশ রাখার প্রয়োজন হবে না। তাদের কষ্ট করে আয় করা টাকাটা তাদের থেকে কেউ চুরি করে নেবে না।

জয় বলেন, আজকে আমাদের ৫ কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নেই। তারা সম্পূর্ণ ক্যাশের ওপর নির্ভরশীল। ক্যাশলেসে চলে গেলে দুর্নীতির সুযোগ অনেক কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে জানানো হয়- প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্যাংকিং চ্যানেলে ডিজিটাল পদ্ধতিতে মাত্র ৫ সেকেন্ডে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সোনালী ব্যাংক, Homepay ও ITCL এর যৌথ উদ্যোগে ‘ব্লেজ’ সার্ভিসের মাধ্যমে রেমিটেন্স গ্রাহকদের হিসেবে জমা হবে। বাংলাদেশে ৩৫টির মতো ব্যাংক ‘ব্লেজ’ সেবাটি দিতে পারবে এবং সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা এই সেবা পাওয়া যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31