IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> জানা-অজানা >> পৃথিবীর ক্ষুদ্রতম চঞ্চল পাখি হার্মিং বার্ডের সন্ধান

পৃথিবীর ক্ষুদ্রতম চঞ্চল পাখি হার্মিং বার্ডের সন্ধান


ধূমকেতু নিউজ ডেস্ক : লালমনিরহাটের আদিতমারী থানার মূল ফটকের পাশের বাগানে হাসনাহেনা ফুলের মনমুগ্ধকর মিষ্টি সুগন্ধে ক্যাম্পাস মৌ-মৌ করছে। এক বিকেলে ওসিসহ কয়েকজন পুলিশ কর্মকর্তার চোখ পড়ে ফুলের থোকার ওপর। সেখানে এক জোড়া ছোট চঞ্চল পাখি উড়ে-উড়ে ফুলে ঠোঁট ডুকিয়ে মধু খাচ্ছে। পরে তারা বুঝতে পারেন এই পাখিগুলো শীতের দেশের পাখি হার্মিং বার্ড। এই পাখি পৃথিবীর ক্ষুদ্রতম ও বিরল পাখি।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে জেলার আদিতমারী থানার মুল ফটকের বাগানের হাসনাহেনা গাছে পৃথিবীর ক্ষুদ্রতম ও বিরল পাখি হার্মিং বার্ড দেখা মিললো।

আদিতমারী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, পৃথিবীর ক্ষুদ্রতম ও বিরল পাখি হার্মিং বার্ড প্রাকৃতিক পরিবেশে মুক্তাবস্থায় থানা চত্বরে দেখে বিস্মিত হয়েছি। একই সাথে আনন্দিত হয়েছে। পাখিটিকে নিরাপদ আশ্রয় স্থল দিতে কোলাহত মুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে, দেখি সেখানে পুনরায় ফিরে আসে কিনা।

এ সময় আদিতমারী থানার এসআই মাজমুদুল পাখির স্থির ও ভিডিও তুলেন। তবে পাখিটি এতো বেশি চঞ্চল তাই স্পষ্ট স্থির ছবি মোবাইলে তুলা প্রায় অসম্ভব।

এস আই মাজমুদল জানান, এক জোড়া বড়-বড় মৌমাছির মত দেখতে পাখি এখানে উড়ে-উড়ে মধু খাওয়ার দৃশ্য দেখেছি। ছবি ও ভিডিও তুলে রেখেছি। পরে গুগুলে সার্চ দিয়ে দেখে এই পাখি দুইটি রিবল প্রজাতির শীতের দেশের পাখি হামিং বার্ড।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. সাইদুল রহমান জানান, হামিং বার্ড বাংলাদেশের জঙ্গলে আছে। পুরাতন ঝোপঝাড় ও ফুলের বাগানে মধু খেতে তারা আসে। আমাদের দেশে পাখিটি তেমন সচারচর দেখা যায়না। এটা একটি বিরল প্রজাতির পাখি। করোনায় পরিবেশের দূষণ মুক্ত ও কোলাহল মুক্ত পরিবেশ পাওয়ায় তাদের জনসম্মুখে দেখা যেতে পারে। হার্মিং বার্ড পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম পাখি। যেটি বাংলাদেশে বিরল প্রজাতি। হিমালয়ের পাদদেশ লালমনিরহাট ও পাশের জেলা পঞ্চগড়। শীতে এরা এখানে খাবারের সন্ধ্যানে হাজার মাইল পাড়ি দিয়ে আসে। বাংলাদেশে প্রায় সাত শত প্রজাতির পাখি আছে। পরিচিতি আছে এমন পাখি সম্পর্কে খুব ধারণা আছে।

এদিকে গুগলের আর্কাইভ সুত্রে জানা গেছে, পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম পাখির নাম হার্মিং বার্ড। ক্ষুদ্রতম এ পাখি হার্মিং বার্ড উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা মেলে। ৩০০ অধিক প্রজাতি রয়েছে তাদের। সব থেকে ছোট আকৃতির হার্মিং বার্ড পাওয়া যায় কিউবায়। এর দৈর্ঘ প্রায় আড়াই ইঞ্চি, ওজন দুই গ্রামের নিচে। এরা বিরতীহীন ভাবে হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। হার্মিং বার্ড প্রতি সেকেন্ডে ১২-৯০ বার ডানা ঝাপ্টাতে পারে। এই পাখি খুব দ্রুততম সময়ে সামন, পিছন, উপরে ও নিচে উড়তে পারে। মনে হয় খাবার খেতেই এদের জম্ম হয়েছে। হার্মিং বার্ড বেশ শক্তিশালী পাখি। এদের ঠোঁট বেশ লম্বাকৃতির হয়। ফুলের মধুই এদের প্রধান খাদ্য। ফুল থেকে নিজের দুরুত্ব বজায় রেখে শুন্যে উড়ে উড়ে ফুলের মধূ লম্বা ঠোঁট ডুকিয়ে খয়ে নেয়। একটি হার্মিং বার্ড দৈনিক ১ হাজার ৫০০ ফুলের মধু খেয়ে থাকে। এ পাখি বাংলাদেশে বিরল। দিনের অধিকাংশ সময় এরা ফুলের মধু খেয়ে কেটে দেয়। এদের পাখা ঝাপটানোর বৈশিষ্ট্য এদের শরীরে শক্তি যোগাতে খাদ্যের চাহিদা বাড়িয়ে দিয়েছে। এই পাখি সৌখিন ভাবে বাসা বাড়িতে পোষা একে বারেই অসম্ভব। তাদের খাদ্য গ্রহণের প্রক্রিয়া তাদের ব্যতিক্রম করে রেখেছে।

সূত্র : বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ