IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের এই দিনের ইতিহাস

আজকের এই দিনের ইতিহাস

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

শুক্রবার, ২৫ আগস্ট ২০২১। ০৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

০৯৫ – মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুসেডের যুদ্ধ শুরু হয়।

১৫৩০ – প্রথম রাশিয়ান জার চতুর্থ আইভানের জন্ম।

১৭৭৬ – খ্যাতনামা স্কটিশ দার্শনিক ডেভিড হিউমের মৃত্যু।

১৮১৯ – বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবক স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াটের মৃত্যু।

১৮২২ – জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার উইলিয়াম হার্শেল মৃত্যুবরণ করেন।

১৮২৫ – উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।

১৮৩০ – বেলজিয়াম নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

১৮৬৭ – ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে মৃত্যুবরণ করেন।

১৮৯৬ – উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘বসুমতি’ প্রথম প্রকাশিত হয়।

১৯০০ – জার্মান দার্শনিক ফ্রেডরিখ ভিলহেলম নিটশের মৃত্যু।

১৯০০ – সাহিত্যিক-সম্পাদক সজনীকান্ত দাসের জন্ম।

১৯০৬ – ইংল্যান্ডের ক্রিকেটার জিম স্মিথের জন্ম।

১৯০৮ – নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ আঁরি বেকরেলের মৃত্যু।

১৯১৬ – নোবেলজয়ী মার্কিন অণুজীব বিজ্ঞানী ফ্রেডেরিক রবিনসের জন্ম।

১৯১৯ – লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।

১৯২০ – এথেলডা ব্লেবট্রেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন।

১৯২১ – মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে শান্তিচুক্তি করে।

১৯৩০ – একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা পুরস্কার বিজয়ী স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক স্যার থমাস শন কনারি জন্মগ্রহন করেন।

১৯৪৪ – জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয়।

১৯৬০ – রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয়।

১৯৬২ – বাংলাদেশের বহুল আলোচিত ও বিতর্কিত নারীবাদী সাহিত্যিক তসলিমা নাসরিনের জন্ম।

১৯৬৬ – মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক সাইয়েদ কুতুব শহীদ মৃত্যুবরণ করেন।

১৯৭৫ – জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

১৯৭৬ – সাহিত্যে যুগ্মভাবে নোবেলজয়ী সুইডিশ কথাশিল্পী আইভিন্ড জনসনের মৃত্যু।

১৯৮৯ – একটানা ৪৫ বছর কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডে প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রর্বতন।

১৯৯১ – সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্র বাইলোরাশিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯২ – চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

২০১২ – মার্কিন নভোচারী, চাঁদে অবতরনকারী প্রথম মানুষ নিল আর্মস্ট্রং মৃত্যুবরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031