IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> একটি ভেড়ার দাম ৪ কোটি টাকা

একটি ভেড়ার দাম ৪ কোটি টাকা

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০০৯ সালে ২ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকায় বিক্রি হয়েছিল একটি ভেড়া। এবার সেই ভেড়ার চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়েছে ‘ডাবল ডায়মন্ড’ নামের একটি ভেড়া।

ইউরোপের দেশ স্কটল্যান্ডে এমন ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই ভেড়াটি ল্যানার্কের স্কটিশ ন্যাশনাল টেক্সেলে বিক্রি করা হয়। নিলামে ৩ লাখ ৬৭ হাজার পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার বেশি) বিক্রি হয়েছে এই ভেড়া। এটি বিশ্বের সবচেয়ে দামি ভেড়া বলে মনে করা হচ্ছে।

এই দামী ভেড়াটির অসাধারণ নাম ‘ডাবল ডায়মন্ড’। তার গড়ন পেশিবহুল, আর গায়ের পশমের রঙ স্বর্ণালি। বিশেষ এই ভেড়ার মূল্যও বিশেষ। ভেড়াটি বিক্রি করেছেন চার্লি বোডেন ও তার পরিবার। নিলামে প্রথমে এর দাম হাঁকা হয়েছিল ১০ হাজার ৫০০ পাউন্ড। পরে এটি তিন লাখ ৬৭ হাজার ৫০০ পাউন্ডে কিনে নেন তিন কৃষকের একটি অংশীদারী প্রতিষ্ঠান।

এই অংশীদারী প্রতিষ্ঠানের একজন জেফ আইকেন বলেন, ‘আমার দেখা সবচেয়ে সেরা ভেড়া এটি। এর পাগুলো নিখুঁত, উজ্জল, যার উপরের অংশ চমৎকার। এর সবকিছুই আছে।’

তিনি আরও বলেন, কয়েক সপ্তাহ ধরেই ভেড়াটি তার নজরে ছিল। অবশেষে বৃহস্পতিবারের নিলাম থেকে তাকে কিনে নেন। তিনি বলেন, পেশিবহুল ভেড়াটি জেনেটিক্যালি একেবারে নিখুঁত। এটা ঘোড়দৌড় বা গবাদিপশু ব্যবসার মতোই। মাঝে মাঝে বিশেষ কিছু দেখা যায়। আর এই ভেড়াটিও সেই রকমেরই। সবাই তাকে নিতে চেয়েছিল।

‘ডাবল ডায়মন্ড’ নামের এই ভেড়াটি তেক্সেল জাতের। এই জাতের ভেড়ার চাহিদা ব্যাপক। নেদারল্যান্ডসের টেক্সেল নামের এক ছোট দ্বীপে তাদের উৎপত্তি। সাধারণত পাঁচ অঙ্কের নিচে তাদের দাম নামে না।

নিলামে ডাবল ডায়মন্ডকে কেনার হিড়িক পড়ে যায়। অবশেষে আরও এক ক্রেতার সঙ্গে হাত মিলিয়ে আইকেন ও তার পার্টনাররা ভেড়াটি কিনতে সক্ষম হয়। সূত্র : দ্য গার্ডিয়ান

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031