IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> হোয়াইটওয়াশের মিশন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

হোয়াইটওয়াশের মিশন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিতের পর টাইগারদের হোয়াইটওয়াশের মিশন শুরু। প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছেন টাইগাররা।

হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টায় মাঠে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নামছেন শান্তরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামার আগে টাইগারদের জিম্বাবুয়ে দিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। সে জন্য বেশ গুরুত্বের সঙ্গেই খেলছে শান্ত বাহিনী। তবে সিরিজে সবচেয়ে বড় আলোচনায় দলের টপ অর্ডার। তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। লিটন দাস-শান্তরা রান খরায় ভুগছেন।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলছিলেন, ‘ব্যাটিং বা বোলিং যেদিনই খারাপ হয় বাইরের সমর্থক বা বাইরের যারাই আছেন, সবার থেকে বেশি হতাশ কিন্তু আমরা হই। কারণ দিনশেষে আমাদেরই খেলতে হয়। সে কারণে আমরা ধারাবাহিকভাবে কাজ করেই যাচ্ছি— কীভাবে ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি করা যায়।’

তিনি বলেন,‘আমরাও বুঝতে পারছি— আমরা চাহিদা অনুযায়ী ভালো ইনিংস শুরু করতে পারছি না। এটা নিয়ে কাজ হচ্ছে। আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তো কোনো কিছু হাতে নেই। তো চেষ্টা করে যাচ্ছি। আমি আশা করি সামনে আরও ভালো কিছু হবে এবং ইনশাআল্লাহ এ দুটা ম্যাচেও ভালো হবে।’

ব্যাটারদের সমালোচনা করে তাসকিন বললেন, ‘আসলে যত কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই, তা হলে কিন্তু অন্য রকম কথা হবে যে, জিম্বাবুয়ের কাছে হেরে গেছি। ছোট দলের সঙ্গে জিতলে কৃতিত্বটা কম পাই। দুর্ভাগ্যজনক হলো, আমাদের অনেক রকম কথা শুনতে হয়। কিন্তু যখন খেলতে নামি, প্রতিপক্ষ যে-ই হোক, সেরাটা দিয়েই চেষ্টা করি। হয়তো কখনো ভালো হয়, কখনো খারাপ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31