IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাটোরে বাবা দ্বিতীয় বিয়ে করায় কন্যার আত্মহত্যা

নাটোরে বাবা দ্বিতীয় বিয়ে করায় কন্যার আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে স্বামী দ্বিতীয় বিয়ে করায় একইসঙ্গে আত্মহত্যার চেষ্টা চালান স্ত্রী ও কলেজপড়ুয়া কন্যা।

এঘটনায় কন্যা মোছাম্মৎ মুন্নির মৃত্যু এবং আশংকাজনক অবস্থায় স্ত্রী জাহেদা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার হালসা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোছাম্মৎ মুন্নি সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমের মেয়ে ও নাটোর রানী ভবানী সরকারি মহিলা কলেজের বাংলা ২য় বর্ষের শিক্ষার্থী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান ও এলাকাবাসী জানান, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম প্রথম পক্ষের স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়ে রেখে গোপনে আরেকটি বিয়ে করেন। এই ঘটনাটি জানাজানি হলে পরিবারের মধ্যে কলোহের সৃষ্টি হয়। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

এক পর্যায়ে শনিবার দুপুরে বিয়ের বিষয় নিয়ে পরিবারের অন্য সদস্যসহ খোরশেদের স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়ের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মা জাহেদা বেগম ও মেয়ে মোছাম্মৎ মুন্নি তাদের ঘরে গিয়ে একসঙ্গে গলায় রশিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনাটি পরিবারের অন্য সদস্যরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মেয়ে মুন্নিকে মৃত ঘোষণা করেন এবং মা জাহেদা বেগমকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান তারা।

এ ঘটনায় এখনও কোন অভিযোগ হয়নি থানায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31