IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে মুমুুর্ষ অবস্থায় দুই জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়েছে স্থানীয়রা।

রোববার রাতে উপজেলার হরিতকীডাঙ্গা বাজারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ২৩ জানুয়ারী রাত সাড়ে ৮ টার দিকে ধামইরহাটের সাপ্তাহিক হাটে সবজির ব্যবসা শেষে একই মোটরসাইকেলে ৪ আরোহী বাড়ি ফিরছিল। পথিমথ্যে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের হরিতকীডাঙ্গা বাজারের পূর্বদিকে উজ্জল চাউল কলের সামনের পাকা রাস্তায় পিছন থেকে মোটরসাইকেলটিতে জয়পুরহাট গামী একটি বালু ভর্তি ট্রাক (টাঙ্গাইল-ড-১১-০০৫৮) ধাক্কা দিলে ঘটনাস্থলে নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে সুফিয়ান (১৮) ও মোজাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০) নামে দুই আরোহীর মাথা পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা দক্ষিন জাহানপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে স্বজল (২২) ও জুয়েল হোসেনের ছেলে মিনহাজ (২০) কে গুরুত্বর অবস্থায় ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাৎক্ষনিক হাসপাতালের একাধিক চিকিৎসক দ্রুত চিকিৎসা সেবা প্রদান শেষে রামেক হাসপাতালে স্থানান্তর করে।

ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, একই মোটরসাইকেলে ৪ জন ধামইরহাট থেকে বাড়ী ফিরছিলেন, নিহত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত দুই জনকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঘাতক ট্রাকটিতে স্থানীয়দের সহযোগিতায় শল্পী বাজার থেকে আটক করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31