IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রেনের সাথে ভুটভুটির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারী) সকাল ৮টা ৩৫মিনিটের দিকে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর-হাজীর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মেহের আলী (৫০), আলীনগর-ভূতপুকুর এলাকার মৃত গরিবুল্লাহর ছেলে ফুলচান আলী ও সদর উপজেলার ঝিলিমের আমানুল্লাহর ছেলে নাইমুল ইসলাম। নিতহরা সবাই মাছ ব্যবসায়ী। মাছ বিক্রি করে তারা ভুটভুটিতে করে ফিরছিল।

পুলিশ, স্থানীয় বাসিন্দা, প্রতক্ষ্যদর্শীরা ও স্টেশন মাস্টার সূত্রে জানায়, নির্ধারিত সময় সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায় রাজশাহী মেইল ট্রেন। স্টেশন থেকে কয়েকশ মিটার দূরেই আলীনগর-হাজীর মোড়ে রাস্তা পার হওয়া ভুটভুটির সাথে সংঘর্ষ হয় ট্রেনের। এসময় ট্রেনে কাটা পড়ে ভুটভুটিতে থাকা তিনজনই ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান জানান, সেখানে কোন রেলক্র্সিং না থাকায় বিনা বাধায় পার হয় গাড়ি। রাজশাহী মেইল ট্রেন হাজীর মোড় পার হওয়ার সময়ে ভুটভুটির অতিরিক্ত শব্দে তারা ট্রেন আসার বিষয়টি জানতে পারেননি। ফলে একই সময়ে ট্রেন ও ভুটভুটি লাইনের উপর চলে আসায় এই সংঘর্ষ হয়।

আলীনগর এলাকায় শিশির আহমেদ জানান, ভুটভুটিকে লাইনে অনেকদূর ঠেলে নিয়ে গিয়ে যাওয়ার পর তারা কাটা পড়ে। তিনজনেরই দেহ ট্রেনে কাটা পড়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। তারা সবাই মাছ বিক্রি করে বাসায় ফিরছিল।

ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন। প্রাথমিকভাবে মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে জিআরপি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। পরে লাশ হস্তান্তরসহ অন্যান্য বিষয় জিআরপি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হয়ে সীধান্ত নিবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31