IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> দুষ্ট মনির গ্রেফতার

দুষ্ট মনির গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালের সন্ত্রাসী দুষ্ট মনিরকে গ্রেফতার করছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি ও ডাকাত দুষ্ট মনিরকে গ্রেফতার করা হয়।

মনির গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে পেয়েছে মানুষ। ডাকাত মনির গ্রেফতারের খবরে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, মনিরের কারণে এলাকাবাসী রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। সে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপকর্মে লিপ্ত ছিল। সে গ্রেফতার হওয়ায় আমাদের এলাকায় শান্তি বিরাজ করছে। না হলে সব সময় আতঙ্কে থাকতে হয় কখন কার গরু, ছাগল চুরি করে নিয়ে যায়। মনিরের যেন কঠিন বিচার হয় প্রশাসনের কাছে এ দাবি জানান তারা।

উল্লেখ, দুষ্ট মনিরের জন্য অতিষ্ঠ হয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গত শুক্রবার বিকালে বালিপাড়া ইউনিয়নের চর মাদাখালি গ্রামের বাসিন্দারা এ বিক্ষোভ করেন। বিক্ষোভে শতাধিক লোক একত্রিত হয়ে মনিরের শাস্তি দাবি করেন। এ সময় তারা গণস্বাক্ষর ও মানববন্ধন করেন।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালী গ্রামের মৃত সিরাজ উদ্দিন খাঁর ছেলে মনিরের কারণে এলাকাবাসী রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন কর্মকাণ্ডে নেতৃত্ব দেয় সে। সে প্রবাসী মকবুল হোসেনের মার্কেট ও জমি দখল করতে ভুয়া দলিল দেখিয়ে ভাঙচুর করেছে। মকবুলের স্বজনদের হত্যাসহ নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে বলেও মনিরের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসী। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মনিরের শাস্তি দাবি করেন।

বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল জানান, মনিরকে ত্রিশাল থানা পুলিশ আটক করেছে এতে এলাকায় শান্তি বিরাজ করছে। মনির বিভিন্ন অপরাধে জড়িত। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এলাকাটি দুর্গম হওয়ায় তাকে কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছিল না। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই।

ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী মনিরকে সোমবার রাতে পুলিশ আটক করে। তিনি একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে চালান দেওয়া হয়েছে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31