IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

খুন, হত্যা, হত্যাকাণ্ড, হত্যাকান্ড, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

ঘটনটি ঘটেছে রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরএলাকার গুলবাগ নতুনপাড়ার মহল্লায়।

নিহত শামীমা খাতুন সাথী (২৩) দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার পুরাতন বাজার রেল কলোনির মৃত শহিদুল হকের মেয়ে।

আর অভিযুক্ত স্বামী শাহিন আলী (২৩) জেলার শিবগঞ্জ উপজেলার চরপাকা শ্যামপুর এলাকার বাবুল হকের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফর হোসেন জানান, জেলা শহরের গুলবাগ নতুনপাড়া এলাকায় সাইফুল ইসলাম মাসুদের ভাড়াটিয়া শাহিন আলী তার স্ত্রী শামীমা খাতুন সাথীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। রোববার রাত সোয়া ১২টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এবং এ ঘটনায় অভিযুক্ত শাহিন আলীকে আটক করা হয়েছে।

ওসি মোজাফর হোসেন আরও জানান, প্রাথমিক তদন্তে জানা যায় পারিবারিক কলহের জের ধরে রোববার রাত সোয়া ১১টার দিকে সাহিন আলী তার স্ত্রী শামীমা খাতুন সাথীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত কালো রং এর একটি ওড়না উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31