IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ২

ধূমকেতু নিউজ ডেস্ক : ঠাকুরগাঁওয়ে নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসরাফুল ও মোতিয়ার নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার রুহিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন দেব নাথ।

এর আগে, গত সোমবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের হারাগাছ পাড়ায় নিজ বাসা থেকে নবম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীকে কৌশলে তুলে নিয়ে গণধর্ষণ ও অমানবিক নির্যাতন চালায় সদর উপজেলার আকচা ইউনিয়নের সুজন, আশরাফুল, বিপ্লব ও আরিফসহ কয়েকজন যুবক।

পরেরদিন মঙ্গলবার (১ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। বুধবার ভুক্তভোগীর বাবা রুহিয়া থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেন।

ভুক্তভোগীর বাবা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাতের খাওয়া-দাওয়া শেষে বাড়ির সকলে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক দেড়টার দিকে বাড়ির আঙিনায় মেয়ের কান্নার আওয়াজ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন তার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের চিহ্ন ও গাল বেয়ে রক্ত ঝরছে। ওই রাতেই ঢোলারহাট বাজারের পল্লী চিকিৎসক লিজা বিশ্বাসের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় ঢোলারহাট ইউপি সদস্য সুজন মাহমুদকে বিষয়টি অবগত করেন তিনি।

পরেরদিন মঙ্গলবার সকালে সুজন মাহমুদ ও মেয়েকে নিয়ে রুহিয়া থানায় অভিযোগ দিতে গেলে তাদের সারাদিন বসিয়ে রাখে থানা পুলিশ। সন্ধ্যায় পুলিশের গাড়িতে ভুক্তভোগীকে হাসপাতালে নেয়া হয়। তিনি আরও জানান, ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে একটি মহল।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গভীর রাতে পূর্ব পরিচিত সুজনের ফোন পেয়ে বাড়ির সকলের অগোচরে ঘর থেকে বেরিয়ে তার সাথে দেখা করতে গেলে ভুক্তভোগীকে কৌশলে মটরসাইকেল যোগে একটি মুরগীর খামারের ভেতরে নিয়ে যায় সুজন। সেখানে আগে থেকেই থাকা আশরাফুল, বিপ্লব, আরিফসহ আরও বেশ কয়েকজন তার ওপর শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়েন।

পরে জ্ঞান ফিরলে নিজেকে বাড়ির পাশের রাস্তায় আবিস্কার করেন ভুক্তভোগী। সেখান থেকে কোনো রকমে বাড়িতে পৌঁছায় সে । এ ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানিইয়েছে ভুক্তভোগী ও তার পরিবার।

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় এ ব্যাপারে বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির মেডিকেল টেস্ট করার জন্য হাসপাতালে নেয়া হয়েছে ইতোমধ্যেই। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31