ধূমকেতু নিউজ ডেস্ক : দুই সমকামী যুবকের ফাঁসি কার্যকর করা হয়েছে ইরানে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে মারাঘে কারাগারে দুই বন্দীকে এ শাস্তি দেওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস মনিটরের বরাতে এ খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।
খবরে বলা হয়েছে, সমকামিতায় অভিযুক্ত ওই দুই যুবক গত ৬ বছর ধরে কারাগারটিতে বন্দী ছিলেন। গত রোববার মেহেরদাদ করিমপউ এবং ফরিদ মোহাম্মদি নামে ওই দুই যুবকের ফাঁসি কার্যকর হয়।
ইরানে সমকামিতা আইনত নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news