IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ঘোমটা, জিনস বা হিজাব কী পরবে সেটা নারীর অধিকার’

‘ঘোমটা, জিনস বা হিজাব কী পরবে সেটা নারীর অধিকার’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে হিজাব বিতর্কে আগে থেকেই সরব ছিলেন কংগ্রেস নেত্রী রাহুল গান্ধী। ক্লাসরুমে হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে টুইট করেন কংগ্রেস নেত্রী। তিনি লিখেছেন ‘যদি কেউ কোনও পোশাক পরে সেটা তার নিজের পছন্দ। এই অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত।’

তিনি আরও বলেন, ‘বিকিনি হোক, ঘোমটা হোক, জিন্স হোক কিংবা হিজাব, কে কী পরতে চায় সেটা তার নিজস্ব সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন নারীর আছে। এই অধিকারটি ভারতীয় সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে। মহিলাদের হয়রানি বন্ধ করুন’।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারতের কর্নাটকের উদুপি জেলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার নির্দেশিকাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। তারপর সেখানে অন্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও একই রকমের নির্দেশিকা প্রকাশিত হওয়ার কারণে বিতর্ক আরও বেড়েছে। সেটি গড়িয়েছে আদালত পর্যন্ত। বিতর্ক নিয়ে সম্প্রতি রাজ্যে চলা তপ্ত আবহের জেরে অত্যন্ত সাবধানী পদক্ষেপ নিয়েছে ভারতের কর্নাটক সরকার। আপাতত তিন দিন ভারতের সে রাজ্যজুড়ে স্কুল, কলেজ বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার আবেদন জানান হয়েছে।

হিজাব কাণ্ড ভারতের কর্নাটকের পাশাপাশি জাতীয় রাজনীতিরও অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় পাথর ছোড়ার মত ঘটনাও ঘটেছে। আপাতত কর্নাটক হাই কোর্ট শুনানি স্থগিত করেছে। মুসলিম ছাত্রীদের তরফে সংবিধানের ১৫ ও ২৪ ধারার উল্লেখ করে বলা হয়েছে হিজাবে নিষেধাজ্ঞা জারি আসলে মৌলিক অধিকারের প্রতি হস্তক্ষেপ। সূত্র: জি নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31