IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> খেলা >> ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লার ভিক্টোরিয়ান্স

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লার ভিক্টোরিয়ান্স

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই দলের শিরোপা জয়ের মাঝে দুরত্ব শুধু ফাইনাল। সেই ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫ টায় মুখোমুখি সেরা দুই দল। টস জিতে শিরোপা জেতার জন্য আগে ব্যাটিং করাকেই শ্রেয় মনে করলেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

ভিক্টোরিয়ান্সদের সামনে আজ বিপিএলের তৃতীয় শিরোপার হাতছানি। ইমরুলেু সামনেও সুযোগ আছে মাশরাফির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে একের অধিক শিরোপা জয়।

বরিশালের কান্ডারি সাকিবের সামনে অধিনায়ক হিসেবে এবং বরিশাল ফ্র্যাঞ্চাইজির জন্য প্রথম শিরোপা জয়ের সুযোগ।

জানুয়ারির ২১ তারিখ শুরু হওয়া এবারের বিপিএলে অংশ নেয়া ৬ দল থেকে সেরা দুই দল হয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বরিশাল আর কুমিল্লা। এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলো সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। আর তৃতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সকে হারিয়ে নিজেদের বিপিএল অধ্যায় শুরু করেছিলো ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এই ম্যাচে আলাদা করে নজর থাকবে বরিশালের কান্ডারি সাকিবে ওপর। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা উপহার দেয়া সাকিব আজ ফাইনালে নিশ্চয় নিজের দলকে দিতে চাইবেন শিরোপার স্বাদ। এছাড়াও বরিশালের পেস বোলিং জুটি মেহেদী হাসান রানা আর শফিকুল ইসলামও থাকবেন রাডারে। আফগান স্পিনার মুজিবর রহমানও কম যান না বোলিংয়ে। আবার টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৭ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় নামটাই বরিশালের ডোয়াইন ব্রাভোর। সাথে বরিশালের ভক্ত সমর্থকদের অপেক্ষা থাকবে ক্যারিবিয়ান ব্যাটিং দানব গেইলের ব্যাটের ঝড়ের দিকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আগে বিপিএলের ২টি ট্রফি তুলেছেন তাদের ঘরে। ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে বরিশালের আরেক ফ্র্যাঞ্চাইজি বরিশাল বুলস কে হারিয়ে প্রথম বারের মত বিপিএলে শিরোপা জিতেছিলো কুমিল্লা। এরপর ২০১৯ সালে বিপিএলের সপ্তম আসরে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে ঘরে তোলে তাদের দ্বিতীয় শিরোপা। এবার তাদের সামনে হাতছানি তৃতীয় শিরোপা অর্জনের তবে সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে প্রথম শিরোপা জয়ের আশায় বিভোর থাকা সাকিব আল হাসানের বরিশাল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, সুনীল নারাইন, ফ্যাফ ডু প্লেসিস, মাহমুদুল হাসান জয়, মঈন আলী, আরিফুল হক, আবু হায়দার রনি, শহীদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান, মুজিবর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31