IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনের ইসইউম শহর দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের ইসইউম শহর দখলের দাবি রাশিয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের আরও একটি শহর দখলের দাবি করেছে রাশিয়। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ-নভোস্তির বরাতে সিএনএনের খবরে বলা হয়েছে, রুশ সেনারা বৃহস্পতিবার ইউক্রেনের ইসইউম শহর দখলের দাবি করেছে।

তবে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার দাবি নাকচ করে দিয়েছে। ইউক্রেন সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনির উপদেষ্টা লিউদমিলা দোলহোনভস্কা বলেছেন, ইসইউমে যুদ্ধ চলছে।
ইউক্রেনের ইসইউম শহরটি খারকিভ এবং রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকা লুহানস্ক এবং দোনেতস্কের মধ্যে অবস্থিত।

সিএনএনের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ইসইউম শহরে রাশিয়া এবং ইউক্রেনের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এর পর শহরের প্রায় সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার শহরটির যে ভিডিও ও ছবি এসেছে তাতে— ব্যাপক ধ্বংসযজ্ঞ, বোমায় ধ্বংস হওয়া ভবন এবং সড়কে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার এক মাসের মাথায় রুশ সৈন্যরা বড় কোন শহর দখল করতে পারেনি। একমাত্র খেরসন শহরের পতন হয়েছে। মারিউপোল ও খারকিভ শহর দখলের জন্য রুশ বাহিনী সেখানে তাদের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31