IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> টপ নিউজ >> প্রবাস >> পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি-তৃণমূল সদস্যদের হাতাহাতি

পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি-তৃণমূল সদস্যদের হাতাহাতি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় সোমবার (২৮ মার্চ) বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সকাল এগারোটার দিকে বিধানসভার অধিবেশন শুরু হলে প্রথম থেকেই বিজেপি বিধায়করা হট্টগোল করতে থাকেন বলে অভিযোগ উঠেছে।

হাতাহাতির ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ পাঁচ বিধায়ককে বহিষ্কার করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়করা যখন তুমুল স্লোগান দিচ্ছিলেন সে সময় তৃণমূল বিধায়করা প্রথমে তাদের নির্দিষ্ট আসন থেকেই প্রতিবাদ জানাচ্ছিলেন। কিন্তু পরে তারা সেখান থেকে উঠে এসে বিজেপি বিধায়কদের দিকে তেড়ে যান। সে সময়ই হঠাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদারকে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়।

এরপর বিধানসভার ভেতরেই বিশৃঙ্খলা তৈরি হয়। দু’দলের বিধায়কদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাদের এই পরিস্থিতি থেকে বিরত হবার জন্য বারবার অনুরোধ করতে থাকেন, কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির সব বিধায়কদের নিয়ে বিধানসভা কক্ষ ত্যাগ করেন।
বিধানসভার বাইরে তারা বিমান বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিধানসভার ভেতরেই বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টীজ্ঞাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়।

বিধানসভা থেকে বেরিয়ে মনোজ টীজ্ঞা বলেন, আমাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। আমার জামা ছিড়ে দেওয়া হয়েছে এবং বুকে আঘাত করা হয়েছে।

বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী বলেন, সারা রাজ্যে গুন্ডামি চলছে তারই প্রতিফলন বিধানসভার ভেতরেই আজ দেখা গেছে। সভার ভেতরেও বিজেপির বিধায়করা সুরক্ষিত নন। তিনি বলেন, তৃণমূলের বিধায়করা বিধানসভার ভেতরেও গুন্ডাগিরি করছেন। অবিলম্বে তারা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির জন্য দাবি জানান।

অন্যদিকে বিধানসভার ভেতরে বিজেপি বিধায়কদের আচরণের জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনির্দিষ্টকালের জন্য বিজেপির পাঁচ বিধায়ককে বহিষ্কার করেন। তারা হলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলনেতা মনোজ টীজ্ঞা, শংকর ঘোষ, নরহরি মাহাতো এবং দীপক বর্মন।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সভাকক্ষে বিজেপি বিধায়করা যা করেছেন কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না। নিয়ম অনুযায়ী, তাদের বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভার ভেতরে আমরা কোন অসভ্যতা করিনি। অধ্যক্ষের অনুমতিক্রমেই আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম। তিনি বহিষ্কার করেছেন তা আমরা মাথা পেতে নিলাম এর যোগ্য জবাব মানুষই দেবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930