IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা

পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর ক্রমাগত নিষেধাজ্ঞা দিয়ে আসছে ইউরোপের অন্যান্য দেশ এবং পশ্চিমারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরেও নেমে এসেছে নানা নিষেধাজ্ঞা। এবার পুতিনের দুই মেয়ের ওপরও পড়তে চলেছে নিষেধাজ্ঞার খড়গ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের বুচা শহরে রুশ সেনারা যুদ্ধাপরাধ করেছে বলে ইউক্রেনের অভিযোগের ভিত্তিতে রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। সাথে প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ের ওপরও নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালও তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার বৃহত্তম এসবার ব্যাংক এবং পুতিনের দুই মেয়ের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে ওয়াশিংটন।

ইইউয়ের রাষ্ট্রদূতেরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার যে পঞ্চম প্যাকেজের পরিকল্পনা বিবেচনা করছেন তার মধ্যে রয়েছে রাশিয়ার কয়লা আমদানি নিষিদ্ধ করা এবং রুশ মালিকানাধীন জাহাজকে ইইউ নিয়ন্ত্রিত বন্দর ব্যবহার করা থেকে বিরত রাখা।

মার্কিন প্রেসিডেন্ট কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, রাশিয়ায় নতুন করে বিনিয়োগ নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান এবং ক্রেমলিনের কর্মকর্তাসহ তাদের পরিবারের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

পশ্চিমা বিশ্বের এসব নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়ার পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রেসিডেন্ট বাইডেন বাদেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের ওপরও নিষেধাজ্ঞা দেয় রাশিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31