IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাউফল উপজেলা আ.লীগ অফিসে ১৪৪ ধারা জারি

বাউফল উপজেলা আ.লীগ অফিসে ১৪৪ ধারা জারি

ধূমকেতু নিউজ ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ‘জনতা ভবন’-এ ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার একই সময় একই স্থানে আওয়ামী লীগের দুগ্রুপ সংবাদ সম্মেলনের কর্মসূচি দেওয়ায় সংঘাত এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে— শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জনতা ভবনের ৫০০ বর্গ গজের মধ্যে কোনো ব্যক্তির অনুপ্রবেশ, সমাবেশ, মিছিল, সভার আয়োজন, বাদ্যযন্ত্র বাজানো, প্রচারণা ও বিস্ফোরক দ্রব্য বহন ইত্যাদি কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপির সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের বিরোধ চলছে।

তাদের উভয় গ্রুপ একাধিকবার পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করেছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন বলেন, আবদুল মোতালেব হাওলাদার বিভিন্ন কর্মসূচিতে সংগঠন বিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে জনতা ভবনে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করবে।

বৃহস্পতিবার স্থানীয় মিডিয়া কর্মীদের কাছে চিঠি পৌঁছে দেওয়ার কয়েক ঘণ্টা পরই আবদুল মোতালেব হাওলাদার একই স্থানে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন।

আব্দুল মোতালেব হাওলাদার সাংবাদিকদের বলেন, বিভিন্নভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। তাই শুক্রবার সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, উভয়পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। পৃথকভাবে সংবাদ সম্মেলনের পরামর্শ দিয়েছি। কিন্তু উভয়পক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকায় ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, জনতা ভবনের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31