IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আসামি ধরে ফেরার পথে এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে এসআই নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমিরন চন্দ্র দাস নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও তিন এসআই, দুই কনস্টেবল এবং তিন আসামিসহ মোট ৮ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে রাজনগরের উত্তরবাগ চা বাগান থেকে আসামি ধরে ফেরার পথে পিকআপের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।

পরে গুরুতর আহত পুলিশের তিন এসআই, এক কনস্টেবল ও এক আসামিকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

এছাড়া আহত এক কনস্টেবল ও দুই আসামিকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হচ্ছেন রাজনগর থানায় কর্মরত পুলিশের এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল (গাড়ি চালক) আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত আসামিরা হচ্ছেন কানমশ সাওতাল, লক্ষন সাওতাল ও কুর্মি মইনা।

মৌলভীবাজার পুলিশ সুপার মো: জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিশেষ অভিযান শেষে ৩ জন আসামি ধরে রাজনগর থানায় ফেরার পথে ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত উপ-পরিদর্শক সমিরণ খুবই কর্তব্য পরায়ন এবং চৌকশ অফিসার ছিলেন।

তিনি আরও জানান, ময়নাতদন্ত ও অনান্য কাজ সেরে সৎকারের জন্য শনিবার বিকালে তার মৃতদেহ হবিগঞ্জের গ্রামের বাড়িতে প্রেরণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31