IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউরোপীয় ইউনিয়নের কাছে জবাব চান ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউরোপীয় ইউনিয়নের কাছে জবাব চান ইউক্রেনের প্রেসিডেন্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হল্যান্ডের রেডিও চ্যানেল এনওএস-কে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের কোনো ভবিষ্যৎ আছে কিনা তা হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত্তেকে পরিষ্কার করে বলতে হবে। ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদের বিষয়ে যেসব নেতা আপত্তি করে আসছেন হল্যান্ডের প্রধানমন্ত্রী রুত্তে তার অন্যতম।

বৃহস্পতিবার রুত্তে টেলিফোনে জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন এবং রাশিয়ার সঙ্গে সংঘাতে তিনি ইউক্রেনকে সমর্থন করেছেন। এর দুই সপ্তাহ আগে রুত্তে ইউক্রেনের জাতীয় সংসদে ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন কিন্তু এ পর্যন্ত তিনি কখনো ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ লাভের বিষয়ে কোনো ইঙ্গিত দেন নি।

এ নিয়ে অনেকটা ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, “আমি তাকে খোলাখুলি বলেছি যে, যদি আপনি মনে করেন ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের কোনো স্থান নেই তাহলে আপনার খুব পরিষ্কার করে বলা উচিত।”
মার্ক রুত্তে

জেলেনস্কি বলেন, “আপনি আমাদেরকে সত্যিই সাহায্য করেছেন এবং আমি অনেক কৃতজ্ঞ। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের বিষয়ে আমরা আপনার কাছ থেকে যা জানতে চাই তা নিয়ে আপনি চুপ থাকছেন।”

জেলেনস্কি দাবি করেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়া রুশবিরোধী লড়াইয়ের ক্ষেত্রে শক্তি অর্জনের ইঙ্গিত।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ইউক্রেনকে সদস্যপদ দেয়ার বিষয়ে সুপারিশ করলেও রুত্তে সতর্ক করে বলেছেন, তুরস্ক ও মন্টেনিগ্রোর মতো যেসব দেশ দীর্ঘদিন ধরে সস্যপদের জন্য অপেক্ষা করছে তাদেরকে বাদ দিয়ে ইউক্রেনকে সদস্য করা হলে তা হবে অন্যায়।

তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ লাভের বিষয়টি বহু দূরের ব্যাপার। ফ্রান্সও বলেছে, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ পেতে ১৪ থেকে ২০ বছর লাগবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31