IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনে কেন উন্নত রকেট সিস্টেম পাঠাবে যুক্তরাষ্ট্র?

ইউক্রেনে কেন উন্নত রকেট সিস্টেম পাঠাবে যুক্তরাষ্ট্র?

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইউক্রেনে আরও উন্নত রকেট সিস্টেম পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত রুশ বাহিনীর ‘প্রধান লক্ষ্যবস্তুতে’ আঘাত হানতেই এই উন্নত রকেট সিস্টেম পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বাইডেন নিউ ইয়র্ক টাইমস-এ লিখেছেন, “আমরা ইউক্রেনের কাছে আরও উন্নত রকেট সিস্টেম এবং যুদ্ধাস্ত্র সরবরাহ করব। এতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান মূল লক্ষ্যবস্তুগুলোতে কিয়েভ বাহিনী আরও সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম হবে।”

মার্কিন এক কর্মকর্তা বলেছেন, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হিমার্স বা হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম পাঠানো হচ্ছে এবং এগুলো ইউক্রেনে বর্তমানে মোতায়েন অস্ত্রের চেয়ে দীর্ঘ পাল্লার। ইউক্রেনীয়রা দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার আর্টিলারি হামলার মোকাবেলা করছে। এক্ষেত্রে মাল্টিপল রকেট লঞ্চার এ সময়ে ইউক্রেন বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, “ইউক্রেনীয় বাহিনী হিমার্স রকেট থেকে ইউক্রেনের ভেতরে রাশিয়ান অবস্থানে দূর থেকে হামলা চালিয়ে তাদের প্রতিহত করতে পারবে।”

তিনি বলেন, “এই রকেট সিস্টেম ইউক্রেন ভূখণ্ডে রুশ বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করতে ব্যবহার করবে ইউক্রেন কিন্তু রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করা যাবে না।”

হিমার্স ৭০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের মূল অস্ত্র। এই প্যাকেজে এছাড়াও বিমান নজরদারি রাডার, স্বল্প-পাল্লার জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক রকেটসহ আরও আর্টিলারি গোলাবারুদ, হেলিকপ্টার, যানবাহন এবং খুচরা যন্ত্রাংশ রয়েছে।

হিমার্স রকেটের পাল্লা ১৮৬ মাইল (৩০০ কিলোমিটার) তবে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলায় ব্যবহার না করার জন্য ইউক্রেনে পাঠানো হিমার্স ভার্সনের পাল্লা রাখা হয়েছে ৫০ মাইল (৮০ কিলোমিটার), ইউক্রেনের বর্তমান রকেট সক্ষমতার চেয়ে এটি উন্নত ও অধিক কার্যকর।

মার্কিন কর্মকর্তা বলেছেন, ইউক্রেন আশ্বাস দিয়েছে রাশিয়ার ভূখণ্ডে হামলায় তারা এই রকেট সিস্টেম ব্যবহার করবে না। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31