IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> হয়রানি করলে চুপ থাকবেন না : ইমরান

হয়রানি করলে চুপ থাকবেন না : ইমরান

ধূমকেতু নিউজ ডেস্ক : তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে কারা জড়িত তিনি সেটা জানেন। তা সত্ত্বেও দেশকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে তিনি চুপ আছেন। তবে তার দল এবং দলীয় কর্মীদের হয়রানি করা অব্যাহত থাকলে তিনি আর চুপ থাকবেন না। ষড়যন্ত্রকারীদের নাম বলে দেবেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইমরান খান আরও বলেন, ৫ জুলাই জুলফিকার আলী ভুট্টোকে সামরিক আইন জারি করে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। কারণ, ভুট্টো সরকারে যুক্তরাষ্ট্র খুশি ছিল না। যুক্তরাষ্ট্র পাকিস্তানের স্বাধীন পররাষ্ট্রনীতি পছন্দ করে না বলেও অভিযোগ করেন তিনি।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, দেশকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে চুপ আছি। তবে ষড়যন্ত্র না থামালে তাদের নাম প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বর্তমান ক্ষমতাসীন সরকার দেশ রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি বলে সমালোচনা করেন তিনি।

গত এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তিনি অভিযোগ করেন, দেশি–বিদেশি ষড়যন্ত্রে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে। এরপর নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বিভিন্ন এলাকায় সমাবেশ করেছে তার দল পিটিআই। সূত্র: ডন দুনিয়া নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news