IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টি
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘‘পরান’ সিনেমা রিফাত শরীফ হত্যা মামলার ঘটনাকে নিয়ে নয়’

‘‘পরান’ সিনেমা রিফাত শরীফ হত্যা মামলার ঘটনাকে নিয়ে নয়’


ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ‘পরাণ’ সিনেমা নিয়ে ক্ষুব্ধ রিফাত হত্যা মামলার বাদী ও আসামি পক্ষের পরিবারের সদস্যরা।

ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন, পরিবারের অনুমতি না নেয়া, আইনগত কার্যক্রম শেষ হওয়ার আগেই সিনেমা নির্মাণসহ নানা বিষয় নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। সিনেমাটির বিরুদ্ধে আলাদা আলাদাভাবে আইনগত পদক্ষেপ নেয়ার হুমকিও দিয়েছেন তারা।

নিহত রিফাত শরিফের বাবা দুলাল শরিফ বলেন, তিনি তার ছেলে নিহত রিফাতকে হত্যার চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে সিনেমা নির্মাণের কথা জেনেছেন কয়েক বছর আগেই। তখন তিনি ভেবেছিলেন নির্মাতা অবশ্যই সিনেমা নির্মাণের জন্য তাদের সঙ্গে কথা বলবেন। তারা ঘটনা ও ঘটনার ভেতরের কথাগুলো শুনবেন। তবে এখন জানতে পেরেছেন সিনেমা নির্মাণ শেষ। মুক্তির অপেক্ষায় আছে। তাদের অনুমতি নেয়া তো দূরে থাক, একবারও সিনেমা নির্মাতা কথাও বলেননি তাদের সঙ্গে।

এরই মধ্যে সিনেমাটির ট্রেইলার বের হয়েছে। সেটা দেখে সবাই বলছেন রিফাত হত্যাই এই সিনেমার মূল কাহিনী। অথচ রিফাতের বাবা হয়েও দুলাল শরিফ জানেন না রিফাতকে সেখানে কীভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করলে অবশ্যই মামলা করবো।’

সিনেমাটির বিষয়ে নির্মাতা রায়হান রাফি সাংবাদিকদের বলেছেন, ‘একটি সত্য ঘটনা থেকে তিনি উৎসাহ পেয়েছেন পরাণ সিনেমা নির্মাণের। তবে সিনেমাটি বরগুনার রিফাত হত্যাকাণ্ড বা মিন্নিকে নিয়ে নয়।

তাহলে এই সিনেমা নিয়ে এত উৎকণ্ঠা কেন, জানতে চাইলে রিফাতের বাবা দুলাল শরিফ বলেন, কয়েক বছর আগে যখন সিনেমাটি নির্মাণের ঘোষণা দেয়া হয় তখন নির্মাতা নিজেই বলেছেন ‘পরাণ’ নামে তিনি যে সিনেমা নির্মাণ করবেন তা বরগুনার রিফাত হত্যাকাণ্ড নিয়ে। এ বিষয় গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে অনেক। সে কারণেই ‘পরাণ’ সিনেমা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। এখন সে সিনেমায় ভিন্ন গল্প বা সত্য ঘটনাকে আড়াল করে ভিন্নভাবে উপস্থাপন করলে মানুষ ভাববে এটাই ছিল সত্য ঘটনা। যা তিনি কখনোই মেনে নেবেন না। মামলার প্রস্তুতি হিসেবে আইনজীবীদের সঙ্গে কথা বলেও রেখেছেন বলে জানান তিনি।

এদিকে এ হত্যাকাণ্ডে আলোচিত রিফাতের স্ত্রী মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানিয়েছেন, তার আইনজীবী জেড আই খান পান্না তাকে নিশ্চিত করেছেন মিন্নি চরিত্রকে অবলম্বন করে সিনেমার মাধ্যমে বাজে কিছু উপস্থাপন করা হলে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হবে। বিচার চলাকালীন একটি বিষয়কে নিয়ে সিনেমা নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে মামলায় এক কিশোর অপরাধীর বাবা মনির খান বলেন, ‘মামলায় কিশোরদের মধ্যে অনেকেই আছে যারা এ ঘটনার সঙ্গে জড়িত না। ঘটনার সময় উৎসুক অন্য সাধারণ মানুষের মতোই দাঁড়িয়ে ছিল। আদালত দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে তাদেরও সর্বোচ্চ সাজা দিয়েছে। যা উচ্চ আদালতে প্রমাণের চেষ্টায় আছেন তারা। এ সময় একটি সিনেমার মাধ্যমে এ হত্যাকাণ্ডকে উপস্থাপন তাদের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর শুটিং শেষ হয় পরাণ সিনেমার। যা রিফাত হত্যা মামলার নিম্ন আদালতে রায়েরও আগে। রায় হওয়ার আগেই সিনেমার শুটিং কাজ শেষ হওয়ায় সিনেমার কাহিনী নিয়ে উৎকণ্ঠা কাজ করছে মামলার বাদী ও আসামিপক্ষের মধ্যে।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী মিন্নির উপস্থিতিতে রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এরপর তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ওইদিন বিকেলে মারা যান রিফাত।

পরদিন ২৭ জুন রিফাতের বাবা দুলাল শরীফ বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ মামলায় প্রধান সাক্ষী করা হয় মিন্নিকে। পরে পুলিশের অভিযোগপত্রে ৭ নম্বর আসামি হিসেবে নাম আসে মিন্নির।

২০২০ সালের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আসামিদের বিরুদ্ধে ৭৬ জন সাক্ষ্য দেন। এরপর দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মামলার রায় ঘোষণার জন্য ৩০ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।

রায়ে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা ওরফে মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মামলার বাকি চার আসামিকে দেয়া হয় খালাস।

অন্যদিকে, ১৪ শিশু আসামির মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। বাকি তিনজনকে খালাস দেয়া হয়। ২০২০ সালের অক্টোবরের ২৭ তারিখ এ রায় ঘোষণা করেন বরগুনা নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা উচ্চ আাদালতে আপিল করেছেন। যা এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31