IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রী
Home >> টপ নিউজ >> প্রবাস >> পেন্টাগনের ফোনই ধরছে না চীন

পেন্টাগনের ফোনই ধরছে না চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : এই সপ্তাহে ইউএস হাউস স্পিকার ন্যান্সি পেলোসির উস্কানিমূলক তাইওয়ান সফরের প্রতিশোধ হিসেবে চীন একদিকে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালাচ্ছে। অন্য দিকে ওয়াশিংটনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। এর অংশ হিসেবে পেন্টাগনের কোনো ফোন ধরছেন না শীর্ষ চীনা সামরিক কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম পলেটিকোর বরাতে এই তথ্য জানিয়েছে আরটি।

বিষয়টির সঙ্গে যুক্ত তিন ব্যক্তির বরাতে রুশ বার্তা সংস্থা আরটি জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলির বেশ কয়েকটি ফোন কল প্রত্যাখ্যান করেছে বেইজিং ।

এর আগে শুক্রবার, বেইজিং বেশ কয়েকটি সামরিক ও বেসামরিক ক্ষেত্রে ওয়াশিংটনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহত্তর প্রতিরক্ষা নীতি সমন্বয় আলোচনাসহ চীনা ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আর যোগাযোগ হবে না এমন বিষয়গুলির একটি তালিকা প্রকাশ করেছে।

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সামুদ্রিক নিরাপত্তা, অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে সহযোগিতা, ফৌজদারি বিষয়ে আইনি সহায়তা, আন্তর্জাতিক অপরাধ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিষয়ে আলোচনা স্থগিত করা হয়েছে।

এদিকে শীর্ষ-স্তরের সামরিক যোগাযোগে কথিত বিরতির বিষয়ে মন্তব্য না করলেও, চীনের সাম্প্রতিক পদক্ষেপগুলোর নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31