IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদানসিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনমেধাবী ছাত্রীর লেখাপড়ার খরচ দিয়ে প্রশংসায় চারঘাটের ইউএনওগোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭ফুলবাড়ীতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিতরাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে ১৩ টি মামলা আসামী মিলন গ্রেফতাররাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি উদ্ধারঘরেই বানান স্বাস্থ্য সম্মত পেঁয়াজি
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> যে ফলে প্রোটিন পাওয়া যাবে

যে ফলে প্রোটিন পাওয়া যাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : শরীর সুস্থ রাখতে অপরিহার্য অংশ হল প্রোটিন। তবে প্রোটিন বললেই যে খাবারগুলির কথা প্রথম মাথায় আসে তা হল— মাছ, মাংস, ডিম, বিভিন্ন ধরনের ডাল। প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখেন অনেকে। কিন্তু জানেন কি, ফলেও মিলতে পারে ভরপুর প্রোটিন? তবে সব ফলে নয়। শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারে রইল এমন কিছু ফলের সন্ধান যা প্রোটিন-সমৃদ্ধ।

পেয়ারা

এই ফল যেমন সুস্বাদু, তেমন উপকারীও। পেয়ারার রস বা জ্যামও বেশ জনপ্রিয়। প্রতি ১০০ গ্রাম পেয়ারায় থাকে ২.৬ গ্রাম প্রোটিন। প্রোটিন ছাড়াও পেয়ারায় রয়েছে ভিটামিন সি।

কমলালেবু

ভিটামিন সি-সমৃদ্ধ এই ফল রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হাড়ের যত্ন কমলালেবুর জুড়ি মেলা ভার। কমলালেবুতে রয়েছে পর্যাপ্ত প্রোটিনও। ১০০ গ্রাম লেবুতে থাকে প্রায় ০.৯ গ্রাম প্রোটিন।

কলা

কলাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফাইবার। শরীরের যত্ন নিতে কলার ভূমিকা অপরিহার্য। নানা ধরনের উপকারী পুষ্টিগুণ ছাড়াও একটি কলায় থাকে ১.১ গ্রাম প্রোটিন।

কিশমিশ

পায়েস হোক বা পোলাও কিশমিশ একটি অন্যতম উপকরণ। খেতে যেমন সুস্বাদু, স্বাস্থ্যের যত্ন নিতেও সমান ভাবে উপকারী এটি। প্রতি ১০০ গ্রাম কিশমিশে থাকে ৩ গ্রাম প্রোটিন।

খেজুর

খেজুর খেতে ভালবাসেন অনেকেই। চাটনি হোক বা আচার এক টুকরো খেজুর পড়লে স্বাদটাই যেন বদলে যায়। প্রতি ১০০ গ্রাম খেজুরে থাকে ২.৪৫ গ্রাম প্রোটিন। ফাইবারের পরিমাণও ৮ গ্রাম মতো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728