IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> সব ঠিক হয়ে যাবে, জ্যাকলিন

সব ঠিক হয়ে যাবে, জ্যাকলিন

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সময়টা খুব ভালো যাচ্ছে না। ২১৫ কোটি টাকা দুর্নীতির মামলায় নায়িকার বিরুদ্ধে গতকাল বুধবার অভিযোগপত্র দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও এ মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। ইডির এই চার্জশিটের পরই খারাপ সময়টা কাটিয়ে ওঠার মন্ত্র খুঁজছেন অভিনেত্রী। জ্যাকলিন মনে করেন, তিনি সাহসী। যত বাধাই আসুক, তিনি এগিয়ে যাবেনই!

অর্থ কেলেঙ্কারিতে জড়ানোর পর নিন্দুকেরা বলছেন, নায়িকার নামে চার্জশিট দাখিলের পরই তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মনের কথা শেয়ার করেছেন। কিন্তু আসল কথাটি রেখেছেন আড়ালে।

ইনস্টাগ্রামে জ্যাকলিন লিখেন, যা কিছু ভালো তা আমার প্রাপ্য। আমি যেমন, সেভাবেই নিজেকে গ্রহণ করেছি। সব ঠিক হয়ে যাবে। আমি সাহসী। নিজের সব স্বপ্ন পূরণ করবো। আমি পারবোই।

অর্থ দুর্নীতি নিয়ে গত বছরই অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের নাম জড়িয়েছিল। জ্যাকলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেসময় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন চন্দ্রশেখর।

ইডির দাবি, চেন্নাইয়ে জ্যাকলিন ও চন্দ্রশেখরের মধ্যে অন্তত চারবার সাক্ষাৎ হয়। বর্তমানে চন্দ্রশেখরের হাতে যে আইফোনটি রয়েছে, সেটি দিয়েই তিনি ইজরায়েলের সিমকার্ডের সাহায্যে প্রতারণা করছিলেন।

চন্দ্রশেখরের সঙ্গে দফায় দফায় সাক্ষতের খবরের পর থেকেই ইডির নজরে জ্যাকলিন। গত বছর ডিসেম্বরে মুম্বাই বিমানবন্দরে আটকানো হয় নায়িকাকে। ওই বছরের ৮ ডিসেম্বর তাকে ইডি দপ্তরে তলব করা হয়। সেখানে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। অর্থ কেলেঙ্কারি মামলায় জ্যাকলিনের অবৈধ সম্পত্তিও নাকি বাজেয়াপ্ত করে ইডি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, এর আগে চন্দ্রশেখরের কাছ থেকে নাকি গুচ্চির ব্যাগ, জিমের পোশাক, দামি ব্র্যান্ডের জুতো, দুটি হীরের আংটি, একাধিক ব্রেসলেট পেয়েছিল ইডি। ধারণা করা হয়, প্রতারক চন্দ্রশেখরের সব কুকীর্তি জানা জ্যাকলিলেন। এ থেকে নাকি তার লাভও হতো। আর এজন্যই অর্থ দুর্নীতির অভিযোগ আনা হয় এই শ্রীলঙ্কান সুন্দরীর বিরুদ্ধে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31