IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সড়কে শৃঙ্খলা ফেরাতে সেতু মন্ত্রীর অঙ্গীকার

সড়কে শৃঙ্খলা ফেরাতে সেতু মন্ত্রীর অঙ্গীকার


ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীতে যত্রতত্র গাড়ি পার্কিং, রিকশা-সিএনজির জট ও বাসের নৈরাজ্য ছাড়াও মূল সড়কে রিকশার কারণে যানজট লেগেই থাকে। তাই নগরবাসীর কথা চিন্তা করে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অঙ্গীকার করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নগর পরিবহনের নতুন দুটি রুটের উদ্বোধন করে নিজের অঙ্গীকারের কথা জানান মন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমি অনেকদিন ফাইট করছি। কোনো কিছুই সুফল দেবে না যদি রাস্তায় বিশৃঙ্খলা থাকে, জনজীবনে শৃঙ্খলা না থাকে। ঢাকা এখনও পৃথিবীর অন্যতম বসবাস অযোগ্য শহর।

এ সময় নগরীর উন্নতি হচ্ছে দাবী করে তিনি বলেন, আগে বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ১৪০ শহরের মাঝে ১৩৯ তম ছিল ঢাকা। এখন উন্নতি হয়ে ঢাকা ১৩৩ তম অবস্থানে এসেছে। দুই মেয়র যেভাবে কাজ করে যাচ্ছেন ঢাকা হবে গ্রিন ও ক্লিন সিটি। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নতুন আশা দেখছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, যে দুটো রুট চালু করছি তার জন্য দুই বছর ধরে কাজ করছি। অনেক প্রতিকূলতা ছিল, প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা এ রুট উদ্বোধন করতে পেরেছি।

বাসযোগ্য ঢাকা গড়তে হলে সুশৃঙ্খল গণ-পরিবহন চালু করতে হবে বলে এ সময় মন্তব্য করেন দক্ষিণের মেয়র।
তিনি আরও বলেন, এবার নতুন ৫০টি বাস রাস্তায় নামছে। এখন থেকে পেছনে ফেরার সুযোগ নেই। আর কোনো পুরাতন বাস চলবে না। যাত্রী সেবার উৎকর্ষতা বাড়াবে এসব নতুন বাস। মাঝপথে কোনো যাত্রী ওঠানো-নামানো হবে না। এমন আবদার করবেন না। সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।

কাউন্সিলরদের উদ্দেশ্যে মেয়র বলেন, যাত্রী ছাউনি সেবা শুধুমাত্র যাত্রীদের জন্যে। কেউ যেন দখল করতে না পারে। রুট পারমিট ও অনুমোদন বিহীন কোনো বাস চলবে না। উত্তর ও দক্ষিণ সিটি অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান তাপস।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেয়র তাপস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31