IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার সাউথ স্ট্রিটের কেনসিংটন এবং অ্যালেগেনি এলাকায় একাধিক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ৭ জন মারা যায়।

ফিলাডেলফিয়ার পুলিশ ইন্সপেক্টর ডি.এফ. জানান, সাউথ স্ট্রিট এলাকায় টহলরত পুলিশ কর্মকর্তারা বন্দুকের গুলির শব্দ শুনেছেন এবং বেশ কয়েকজন বন্দুকধারীকে ভিড়ের মধ্যে গুলি করতে দেখেছেন। সম্ভবত হাতাহাতির পর বন্দুকধারীরা পাঁচটি বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

এদিকে পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যে গুলির ঘটনায় এক বন্দুকধারীসহ চারজন নিহত হয়েছে। রাজ্য পুলিশ জানায়, এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে বেশ কয়েকটি গাড়িতে হামলা চালায়। এ সময় বন্দুকধারীর গুলিতে প্রথমে এক নারী এবং পরে আরো এক নারী ও পুরুষ নিহত হয়। পরে পুলিশ এসে বন্দুকধারীকে নিরস্ত্র করার চেষ্টা করলে সে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী। তাৎক্ষণিকভাবে নিহতদের সম্পর্কে অন্য কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বন্দুক সুরক্ষা আন্দোলনকারীরা। অলাভজনক গবেষণা গোষ্ঠী গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যানুযায়ী, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ৫৮৩টি নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

নির্বিচার গুলিবর্ষণের এ ধারা থামাতে অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ করা, ব্যাকগ্রাউন্ড চেক বিস্তৃত করা ও বন্দুক নিয়ন্ত্রণের অন্যান্য পদক্ষেপ নেয়ার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31