IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ছাঁটাই কর্মীদের অনেককেই ফিরিয়ে আনছে টুইটার

ছাঁটাই কর্মীদের অনেককেই ফিরিয়ে আনছে টুইটার

ধূমকেতু নিউজ ডেস্ক : ছাঁটাই করা কর্মীদের মধ্য থেকে অনেককেই ফিরিয়ে আনছে ‍টুইটার। শুক্রবার (৪ নভেম্বর) প্রায় অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পর রোববার এমন সিদ্ধান্তের কথা জানায় টুইটার কতৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমটির বর্তমান ব্যবস্থাপকরা বলছেন, অনেককেই ভুলবশত বাদ দেওয়া হয়েছিল। আবার কাজের ধরন ও অভিজ্ঞতা মূল্যায়নের আগেই অনেককে চাকরিচ্যুত করা হয়েছিল। যাদের সঙ্গে এমনটি ঘটেছে ও যাদের কর্মদক্ষতা ইলন মাস্কের নতুন পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজে লাগতে পারে, তাদের ফিরিয়ে আনা হচ্ছে।

২৮ অক্টোবর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর থেকেই প্রতিষ্ঠানটি ঢেলে সাজানোর কাজ শুরু করেন তিনি। সরিয়ে দেওয়া হয় প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল, আইন ও নীতিমালাবিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকে।

তাছাড়া প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করেন টুইটার বোর্ডের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর, প্রধান গ্রাহক কর্মকর্তা ও বিজ্ঞাপন কমকর্তা সারাহ পারসোনেট, চিফ পিপল অ্যান্ড ডাইভারসিটি কর্মকর্তা ডালানা ব্র্যান্ড, জেনারেল ম্যানেজার নিক ক্যাল্ডওয়েল, প্রধান মার্কেটিং কর্মকর্তা লেসলি বার্ল্যান্ড, টুইটারের হেড অব প্রোডাক্ট জে সুলিভান ও গ্লোবাল সেলসের ভাইস প্রেসিডেন্ট জিন-ফিলিপ মাহেউ।

এদিকে, রোববার (৬ নভেম্বর) ইলন মাস্ক জানান, কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই টুইটারের ‘ছদ্মবেশী’ ও ‘ভুয়া’ অ্যাকাউন্টগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

সম্প্রতি একটি টুইটে ইলন মাস্ক লেখেন, এর আগে কোনো অ্যাকাউন্ট বন্ধ করার আগে ব্যবহারকারীকে সতর্ক সংকেত পাঠাতো টুইটার। কিন্তু এখন যেহেতু অ্যাকাউন্ট যাচাইকরণ চলছে, সেহেতু কাউকে কোনো আগাম বার্তা দেওয়া হবে না।

এমনকি, শনিবার অ্যাপেল স্টোরে আপডেটের মাধ্যমে ‍টুইটারের নীল ভেরিফিকেশন চিহ্নের জন্য পেইড সার্ভিস চালু করেছে কর্তৃপক্ষ। এখন থেকে অ্যাকাউন্টের পাশে নীল চিহ্নটি পেতে ব্যবহারকারীদের গুনতে হবে আট মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা ৮০০ টাকার সামান্য বেশি (এক ডলার= ১০০.৩২ টাকা)।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31