IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম
Home >> টপ নিউজ >> প্রবাস >> চীনে আগামী বছরে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপকভাবে বাড়তে পারে

চীনে আগামী বছরে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপকভাবে বাড়তে পারে

ধূমকেতু নিউজ ডেস্ক : ডিসেম্বরের প্রথম সপ্তাহে হঠাৎ করেই করোনাসংক্রান্ত বিধি-নিষেধ শিথিল করায় দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপকভাবে বাড়তে পারে। এমনকি, পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি খারাপ হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য সংস্থা ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স এবং অ্যাভ্যুলেশন (আইএইচএমই)।

আইএইচএমইয়ের আশঙ্কা, চীনে ২০২৩ সালে করোনায় আক্রান্ত হয়ে ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

সংস্থাটির পরিচালক ক্রিস্টোফার মুরে বলেন, আমার ধারণা, আগামী বছরের এপ্রিলে চীনে করোনার সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। এমনকি, ওই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের ৩ লাখ ২২ হাজার মানুষ মারা যেতে পারেন। পাশাপাশি দেশটির চার ভাগের তিন ভাগ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হতে পারেন।

তিনি আরও বলেন, চীন এত দীর্ঘ সময় ধরে জিরো কোভিড নীতি অব্যাহত রাখবে, তা কেউেই ভাবতে পারেনি। কঠোর নীতির কারণে প্রথমদিকে করোনাভারাসের অন্যান্য ধরন নিয়ন্ত্রণ করতে পারলেও ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খেয়েছে চীন।

সংস্থাটি আরও দাবি করে, দেশটির দুর্বল ভ্যাকসিনের কারণে অবস্থা খারাপ ধারণার চেয়েও বেশি খারাপ হতে পারে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে চীনের ৬০ শতাংশ মানুষ, বিশেষ করে অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

মুরে জানান, গবেষণাটি করেছেন সিয়াটেলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তবে এখানে মূল চীনের বদলে হংকংয়ে ওমিক্রনের সাম্প্রতিক প্রাদুর্ভাবের প্রাদেশিক ডেটা ও তথ্য পর্যালোচনা করা হয়েছে।

মুরের দাবি, উহানে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে চীনে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাই আমরা সংক্রমণের মৃত্যুর হার সম্পর্কে ধারণা পেতে হংকংয়ের তথ্য-উপাত্ত বেছে নিয়েছি।

এদিকে, সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে এ বছরের ৭ ডিসেম্বর করোনাসংক্রান্ত কঠোর বিধি-নিষেধ তুলে নিলেও, এ সময়ের পরে করোনায় আক্রান্ত হয়ে চীনে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সর্বশেষ গত ৩ ডিসেম্বর প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা যাওয়ার কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্তমানে চীনে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ৫ হাজার ২৩৫ জন। তবে বিধি-নিষেধ শিথিল করার পর মৃত্যু হার কমলেও, দেশটিতে হু হু করে বাড়ছে সংক্রমণের মাত্রা।

সামনের বছরের জানুয়ারিতে চীনা নববর্ষ পালন করা হবে। ধারণা করা হচ্ছে, সে সময় সংক্রমণ আরও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাবে।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31