IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গাজীপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : দুবৃত্তরা এক যুবককে হত্যা করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় রাস্তার পাশে ফেলে গেছে। বৃহস্পতিবার সকালে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স অনুমানিক ৩৯ বছর।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের দেউলিয়াবাড়ি এলাকায় রাস্তার পাশে আজ ভোরে ওই যুবককে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ওই যুবকের পরনে সাদা চেক সার্ট ও সোয়েটার ও জিন্সের প্যান্ট পড়া ছিল। পায়ে মোজা পড়া এবং হাঁটুর সাথে লুঙ্গি পেঁচানো ছিল। তার নাক ও মুখদিয়ে রক্ত বের হচ্ছিল।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই যুবককে দু্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে ওই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এছাড়া সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে। তারা এসে প্রযুক্তির মাধ্যমের নিহতের পরিচয় উদ্ধার করার চেষ্টা করবেন। নিহতের পরিচয় পাওয়া গেলে আরো বিস্তারিত পাওয়া যাবে। লাশটি রাস্তার পাশে উপুর হয়ে পড়ে ছিল তার মুখ থেকে রক্ত পড়ে জমাট বেঁধে রয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31