IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘এটি আমার জন্য অনেক বড় ট্রমা’

‘এটি আমার জন্য অনেক বড় ট্রমা’

ধূমকেতু নিউজ ডেস্ক : টিকটকে নিজের নামে একাধিক ভুয়া আইডি চালু হওয়ায় বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি বলেন, এটি আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। কারণ যে মানুষগুলো এসব আইডি ব্যবহার করছে, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে।

ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড আইডিতে কিছু ‘ভুয়া টিকটক অ্যাকাউন্ট’-এর স্ক্রিনশট পোস্ট করে প্রভা লিখেছেন— ‘সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকটকে আমার কোনো আইডি নেই। ইতোমধ্যে আমার নাম করে যেসব টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারেই আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তা হলে আমি আপনাদের কাছে অনুরোধ করব— আমার নামে খোলা এই আইডিগুলোতে রিপোর্ট করে এগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।’

সহকর্মীদের প্রতিও একই অনুরোধ করে প্রভা লিখেছেন, ‘আমার যত বন্ধু ও কলিগস আছে, তারা যদি কখনো আমার এই পোস্টটা দেখে থাকেন, তাদের আমি অনুরোধ করব— তারা যেন তাদের ভেরিফাই করা আইডি থেকে এসব ফেক আইডির ব্যাপারে রিপোর্ট করেন এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন।’

সবশেষে তিনি লিখেছেন, ‘সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য করুন। আমার উদ্দেশ্য কখনই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি, আপনারা আমার এই অনুরোধটা রাখবেন। এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31