IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাখমুতে হামলা করবে ইউক্রেন

বাখমুতে হামলা করবে ইউক্রেন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের বাখমুতে রাশিয়ার বিরুদ্ধে খুব শিগগিরই জোরালো হামলা চালানো হবে। এ কথা জানিয়েছেন ইউক্রেনের জেনারেল ওলেকসান্দার সিরিস্কিয়ি।

এক টেলিগ্রাম বার্তায় কলোনেল জেনারেল ওলেকসান্দার বলেন, রাশিয়ার ওয়াগনার বাহিনী ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়ছে। ইউক্রেন খুব দ্রুত এ সুযোগের সদ্ব্যবহার করে পালটা হামলা চালাবে।

গত সোমবার ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভকে এক চিঠিতে জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার মূল সেনাদল হতে ওয়াগনার বাহিনীকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে।

এর আগে রাশিয়ার লুহানস্ক অঞ্চলের এক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট-কর্নেল আন্দ্রেই মারোচকো জানিয়েছেন, বাখমুতের কাছে সেনা জড়ো করছে ইউক্রেন। শিগগিরই তারা শহরটিতে থাকা রুশ সেনাদের হটিয়ে দিতে অভিযান শুরু করবে।

তিনি বলেন, ইউক্রেন এখন বাখমুত পুনরুদ্ধারে বিপুল সেনা পাঠাবে। প্রাভদা রেডিওতে মারোচকো বলেন, আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন এখন এ অঞ্চলে সেনা জড়ো করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা কোনোভাবেই বাখমুতকে রাশিয়ার অধীনে থাকতে দেবে না।

ইউক্রেনীয় সেনারা এখনো শহরের পশ্চিমাঞ্চলের দখল ধরে রেখেছে। এখন সেখানে নতুন নতুন সেনা পাঠাচ্ছেন জেলেনস্কি। তিনি সেখানে এখন বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। হয়ত তিনি বাখমুতে কাউন্টার অফেন্সিভ শুরু করার কথাও ভাবছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31