IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহতরাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বগুড়ার প্রধান ডাকঘরের প্রহরী খুন, ডাকাতির চেষ্টা

বগুড়ার প্রধান ডাকঘরের প্রহরী খুন, ডাকাতির চেষ্টা

ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ায় জেলা প্রধান ডাকঘরে ডাকাতি ও প্রশান্ত আচার্য্য নামে এক অফিস সহায়ককে খুন করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রাতের কোনো এক সময় প্রশান্তকে হত্যা করে দুর্বৃত্তরা।
ঈদ উপলক্ষে ডাকঘরে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন তিনি। প্রশান্ত আচার্য্য বগুড়া শাহজাহানপুরের বেজোড়া ঘাট এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ।

প্রশান্তের ভাই গোবিন্দ আচার্য্য জানান, ঈদের কারণে ভাইয়ের ডাকঘরে রাতের ডিউটি ছিল। আমিও এখানে চাকরি করি। সকালে অফিসের বারান্দায় ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের বড়ভাই পরেশ আচার্য জানান, প্রশান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ডাকাতির কোন ঘটনা ঘটেনি। হত্যার ঘটনা চাপা দিতে ডাকাতির নাটক সাজানো হয়েছে। অফিসের অনেকেই প্রশান্তকে হিংসে করতো৷ তাদের ধরলেই জানা যাবে কিভাবে কি হয়েছে।

ডাকঘরের সহকারী পোস্টমাস্টার রাকিব বিশ্বাস বলেন, প্রশান্তকে খুন করা ছাড়াও আমাদের বেশ কিছু টাকা পয়সা খোয়া গেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জানান, প্রাথমিকভাবে এটিকে ডাকাতির চেষ্টা মনে হয়েছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে প্রশান্তকে খুন করেছে৷ জিজ্ঞাসাবাদের জন্য তার ভাই গোবিন্দকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে পোস্ট অফিসের কিছু খোঁয়া গেছে কিনা এটি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

সবগুলো দিক সামনে রেখেই তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031