IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে যুক্তরাষ্ট্র’

‘তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে যুক্তরাষ্ট্র’

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে বলে অভিযোগ করেছে চীন। মার্কিন সরকারকে তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করারও আহ্বান জানিয়েছে বেইজিং।

শুক্রবার বেইজিং এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তাইপেতে বুধবার তাইওয়ান-যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষা শিল্প ফোরাম অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ বক্তব্য দেন মাও নিং।

ওই ফোরামে মার্কিন অস্ত্র রপ্তানিকারকদের একটি প্রতিনিধিদল তাইওয়ানের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে আমেরিকা ও তাইওয়ান কর্তৃপক্ষ তাদের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী করেছে। এ ঘটনা প্রমাণ করছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে একটি গোলাবারুদেরে গুদামে পরিণত করেছে, যা শুধু আমাদের ‘তাইওয়ানি স্বদেশি বন্ধুদের’ জন্য সমস্যা তৈরি করবে।

তিনি বলেন, তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রি ‘এক চীন নীতির’ সম্পূর্ণ লঙ্ঘন। চীন বিষয়টি মেনে নেবে না বলে তিনি জানান। মাও সতর্ক করে দিয়ে বলেন, তাইওয়ানের অভ্যন্তরীণ ইস্যুতে যে কোনো ‘বিদেশি হস্তক্ষেপের’ পরিণতির দায় হস্তক্ষেপকারী দেশকে নিতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031