IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ৮০০ বছরের মধ্যে সবচেয়ে কাছাকাছি বৃহস্পতি-শনি

৮০০ বছরের মধ্যে সবচেয়ে কাছাকাছি বৃহস্পতি-শনি

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ১৬ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সৌরমণ্ডলের দুই বৃহত্তম গ্রহ বৃহস্পতি ও শনি একে অপরের এতটা কাছাকাছি চলে আসবে যে গত প্রায় ৮০০ বছরে গ্রহযুগলকে এতটা কাছাকাছি অবস্থানে দেখা যায়নি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি এ খবর জানিয়ে বলছে, এর মধ্যে আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতি ও শনি এতটা কাছাকাছি চলে আসবে যে গ্রহ দুটিকে দেখে ‘যুগ্ম গ্রহ’ বলে বিভ্রম হতে পারে অনেকের।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাইস ইউনিভার্সিটির পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক তথা জ্যোতির্বিদ প্যাট্রিক হার্টিগান বলেন, ‘এই দুই গ্রহের বিন্যাস অত্যন্ত বিরল। প্রতি ২০ বছর অন্তর ব্যবধানের তারতম্য ঘটে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এবারের যুগলবন্দি অত্যন্ত বিরল। কারণ এই সময় গ্রহ দুটি একে অপরের অনেক কাছে চলে আসবে। এমন এক মহাজাগতিক কাণ্ড দেখার জন্য বহু বছর অপেক্ষা করতে হয় বিজ্ঞানীদের।’

অধ্যাপক প্যাট্রিক জানান, সবশেষ ১২২৬ সালের ৪ মার্চ ভোরে কাছাকাছি এসেছিল বৃহস্পতি ও শনি। আবারও যে গ্রহ দুটি কাছাকাছি আসছে তা রাতের আকাশ দেখতে পছন্দ করেন এমন অনেকেই বেশ কিছুদিন ধরে খেয়াল করে থাকবেন। এখন রাতের আকাশে নজর রাখলে গ্রহ দুটির দূরত্ব আরও কমেছে বলে বোঝা যায়।’

আগামী ১৬ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে এই দুই গ্রহকে কাছাকাছি দেখা যাবে বলে জানিয়েছেন পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক তথা জ্যোতির্বিদ প্যাট্রিক হার্টিগান।

২১ ডিসেম্বর ‘যুগ্মগ্রহ’-এর আকার ধারণ করার সময় দুই গ্রহের মধ্যে পূর্ণচন্দ্রের ব্যাসের এক পঞ্চমাংশ দূরত্ব থাকবে। তখন দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে গ্রহ দুটির উপগ্রহগুলোও দেখা যেতে পারে বলে জানান তিনি।।

তবে আপাতদৃষ্টিতে দুই গ্রহকে যতই কাছাকাছি দেখা যাক না কেন, বাস্তবে তাদের মধ্যে কয়েকশো হাজার লাখ মাইলের দূরত্ব বজায় থাকবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

পৃথিবীর সব প্রান্ত থেকেই যুগলবন্দি দেখা যাবে। তবে নিরক্ষরেখা বরাবর অবস্থিত দেশগুলো থেকে সবচেয়ে ভালোভাবে তা চোখে পড়বে। গ্রহ দুটি এতটাই উজ্জ্বল থাকবে যে গোধূলিতেও আকাশে তাদের দেখা মিলবে।

তবে এবার এই যুগলবন্দি দেখতে না পেলে গ্রহ দুটিকে ফের কাছাকাছি অবস্থানে দেখতে ২০৮০ সালের ১৫ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার পর ফের ২৪০০ সালে একে অপরের কাছাকাছি আসবে এই দুই গ্রহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31