IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> উইঘুর নিপীড়নের প্রতিবাদে হুয়াওয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ গ্রিজম্যানের

উইঘুর নিপীড়নের প্রতিবাদে হুয়াওয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ গ্রিজম্যানের

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের নির্যাতনে সহযোগিতার অভিযোগে হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ফ্রান্সের জাতীয় ফুটবল দলের অন্যতম সদস্য এবং বার্সেলোনা তারকা আন্তোনিও গ্রিজম্যান। তিনি আর চীনা প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকছেন না বলে ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামের এক পোস্টে গ্রিজম্যান লিখেছেন, ফেসিয়াল রিকগনিশন (মুখচ্ছবি শনাক্তকরণ) সফটওয়্যার ব্যবহার করে হুয়াওয়ে ‘উইঘুর অ্যালার্ট’ তৈরিতে অবদান রেখেছে এমন দৃঢ় সন্দেহের জেরে আমি তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারিত্ব শেষ করছি।

তিনি বলেন, আমি হুয়াওয়েকে শুধু এসব অভিযোগ অস্বীকার করে খুশি থাকা নয়, এই গণ-নিপীড়নের নিন্দা করা এবং যত দ্রুত সম্ভব সমাজের নারী-পুরুষদের অধিকারকে সম্মান করার ক্ষেত্রে প্রভাব কাজে লাগাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

জাতিসংঘের ধারণা, জিনজিয়াংয়ে ১০ লাখেরও বেশি তুর্কি মুসলিমদের বন্দিশিবিরে আটকে নির্যাতন করছে চীন। এদের বেশিরভাগই উইঘুর সম্প্রদায়ের লোক

গ্রিজম্যানের এই প্রতিবাদের আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক নজরদারি গবেষণা সংস্থা আইপিভিএমের এক প্রতিবেদনে দাবি করা হয়, হুয়াওয়ে চীনে এমন একটি সফটওয়্যার তৈরি করছে, যেটি উইঘুর সম্প্রদায়ের কারও মুখ দেখলেই পুলিশের কাছে খবর পাঠাতে পারবে।

ইউরেশিয়ান স্পোর্টস ইন্ডাস্ট্রির অধ্যাপক সাইমন চ্যাডউইক আল জাজিরাকে বলেন, ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে কোনও চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার ঘটনা প্রায় অভূতপূর্বই।

তিনি বলেন, গ্রিজম্যান যা করেছেন, তা শুধু মুখে বলাই নয়, তিনি কাজেও করে দেখিয়েছেন।

চীন শুধু ক্রীড়াবিদদের জন্যই নয়, অনেক ইউরোপীয় ক্লাবের জন্যেও লাভজনক ব্যবসার উৎস। সেক্ষেত্রে আন্তোনিও গ্রিজম্যানের এমন পদক্ষেপ অবশ্যই তাৎপর্যপূর্ণ।

২৯ বছর বয়সী এ ফুটবলার ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম প্রধান সদস্য। ২০১৭ সাল থেকে তিনি হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন।

সূত্র: আল জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31