IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগে মামলা

আত্রাইয়ে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগে মামলা

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে গভীর রাতে ঘরের তালা ভেঙ্গে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে মারধর ও মোবাইল ছিন্তাইয়ের অভিযোগ ওঠেছে। এঘটনায় ভুক্তভোগী গৃহবধু মাছুদা বিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলা কালিকাপুর ইউনিয়নের শলিয়া গ্রামে। ভুক্তভোগী গৃহবধু মাছুদা বিবি ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। তবে এঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গৃহবধু মাছুদা জানান, স্বামী বেরাল হোসেন দীর্ঘ দিন ধরে সৌতে থাকেন। বাড়ীতে শুধুমাত্র এক সন্তান নিয়ে একাই বসবাস করেন। গত ৭অক্টোবর রাতে খাবার খেয়ে ৫বছরের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পরেন। এর পর রাত অনুমান ২টা নাগাদ একই গ্রামের ওহিদুর রহমানের ছেলে আশিক (২২) ও আবু হাসানের ছেলে আশিক (১৯) রান্না ঘরের দরজার তালা ভেঙ্গে বাড়ীর তালার উপর দিয়ে সয়ন ঘরে প্রবেশ করে। এর পর ঘুমের মধ্যেই গৃহকধুকে ঝাপটে ধরে শ্লীলতাহানী করে গলায় থাকা স্বর্ণের মালা ছিন্তাইয়ের চেষ্টা করে। এসময় বাধার মূখে মালা নিতে না পেরে ছুরি ধরে এবং গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এসময় ধস্তা-ধস্তির এক পর্যায়ে মারধর শুরু করে। এতে গৃহবধু চি’কার শুরু করলে গ্রামের লোকজন ছুটে আসলে তারা একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। গৃহবধু জানান বেদম মারধরে তার দাঁত ভেঙ্গে গেছে। পরের দিন সকালে আত্রাই হাসপাতালে ভর্তি হন তিনি।

এঘটনায় তিনি বাদী হয়ে ওই দুইজনকে আসামী করে ৯অক্টোবর থানায় মামলা দায়ের করেন। তবে মামলার তিন দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কোন আসামী গ্রেফতার করতে পারেনি বলে জানান গৃহবধু।

এব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন,প্রবাসীর স্ত্রীকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে জানিয়ে তিনি আরো বলেন,আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31