IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে মারধর করে ১৫ভরি স্বর্ণের ও ১শ’ভরি চান্দির গহনা ছিনতাই

রাণীনগরে মারধর করে ১৫ভরি স্বর্ণের ও ১শ’ভরি চান্দির গহনা ছিনতাই

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ অবরোধ করে মিলন চন্দ্র শীল (৪২) নামে এক স্বর্ণকারকে মারধর করে নগদ টাকাসহ ১৫ভরি স্বর্ণের গহনা এবং প্রায় ১শ’ ভরি চান্দির গহনা ছিনতাই করার অভিযোগ ওঠেছে।বুধবার সন্ধ্যায় উপজেলার স্থল এলাকায় এঘটনা ঘটে। ছিনতাইকারীদের মারধরে আহত মিলনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একডালা ইউনিয়নের স্থল গ্রামের শ্যামল চন্দ্র শীলের ছেলে। স্থানীয়রা বলছেন,অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহার করায় এবং পুলিশি টহল না থাকার সুযোগে প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে।

মিলন চন্দ্র জানান.এলাকার পার্শ্ববতি কালীগঞ্জ বাজারে তার স্বর্ণের দোকান রয়েছে। প্রতিদিন ব্যবসার কাজ শেষে দোকানের স্বর্ণ-চান্দিসহ টাকা পয়সা নিয়ে বাড়ীতে আসেন এবং পরের দিন সকালে যাবার সময় আবারো সেগুলো নিয়ে যান। প্রতিদিনের ন্যায় ব্যবসার কাজ শেষে বুধবার সন্ধ্যা অনুমান ৬টা নাগাদ মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে গ্রামের নিকটে পৌছলে ৩-৪জন ছিনতাইকারী পথরোধ করে বেধরক মারধর করে ১৫ভরি স্বর্ণের গহনা এবং ১শ’ভরি চান্দির গহনা ও নগদ ৬০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে রাস্তা দিয়ে চলাচলের সময় লোকজন দেখতে পেয়ে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এর পর রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

স্থানীয়রা জানান,সরকার পতনের পর ইউনিয়নের যাত্রাপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহার করার কারনে সেই থেকে এলাকায় পুলিশের কোন টহল নেই।এই সুযোগে এলাকায় চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। স্থানীয়রা বলছেন,গত এক সপ্তাহে এই এলাকায় রাস্তা অবরোধ করে বেশ কয়েকটি ছিনতাই এবং প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটেছে। এলাকার জন-মানুষের নিরাপত্তার জন্য পুলিশি টহল জোরদার করতে দ্রæত অস্থায়ী পুলিশ ক্যাম্প চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ছিনতাইয়ের বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি জানিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,এলাকাবাসীর জন-নিরাপত্তার স্বার্থে পুলিশ ক্যাম্প চালু করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আসা করছি খুব অল্প সময়ের মধ্যেই অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হবে এবং পুলিশি টহল জোরদার করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31