IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখল মুক্ত করতে ইউএনও’কে স্মারকলিপি

দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখল মুক্ত করতে ইউএনও’কে স্মারকলিপি

ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখল মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পিএফজি (পিস ফ্যাসিলেটেটর) নামক সামাজিক সংগঠনের রাজশাহী জেলার এম্বাসেডার ও দুর্গাপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোহাইমেনুল হক (রেন্ট) সহ সংগঠনের সদস্যদের নিয়ে স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে হোজা নদী রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদী হিসেবে বিবেচিত হতো। এটি ২৬ কি:মি: দৈর্ঘ্য এ নদীটি পূর্বে পরিপূর্ণ অবস্থায় এ অঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। কিন্তু কালপ্রবাহে খনন কার্যের অভাব, প্রশাসনিক নির্লিপ্ততা ও স্থানীয় কিছু মানুষের দখলদারিত্ব মনোভাব, পৌরসভার আবর্জনা ফেলাসহ বিভিন্ন কারণে এ নদীর প্রায় ৯ কিমি এ কোনো প্রকার পানির প্রবাহ নাই। এমতাবস্থায় নদীর বিভিন্ন পার্শ্বে ভূমি দস্যুরা এ সুযোগ কাজে লাগিয়ে নদীটি দখলে নেওয়ার চেষ্টা করছে। এ নদী রক্ষায় সর্বস্তরের জনগন ও প্রশাসন একত্রে কাজ করে নদীটা না বাঁচালে সর্বশেষ আশাটুকু বিলিন হয়ে যাবে। তাই নদীটি পুন:খনন করে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের মাধ্যমে নদীটি রক্ষার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে, দূর্গাপুর পিএফজি (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) তাদের কার্যক্রমের মাধ্যমে নদীটি রক্ষায় একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে সচেষ্ট হয়েছে।

উল্লেখ্য, দূর্গাপুরবাসী নদী ও পরিবেশ রক্ষায় আপনার দীর্ঘ আন্দোলন সম্পর্কে জ্ঞাত যা আমাদের নিভু নিভু আশাকে জাগ্রত করছে। অতএব, এ প্রেক্ষাপটে হোজা নদী রক্ষায় নদীটি পুন:খনন ও দখলমুক্ত করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি বিষয়টি নিয়ে আমি জেলার সিনিয়র অফিসারদের সাথেও কথা বলেছি। আমি আগামী সপ্তাহের দিকে সরজমিনে ভিজিটে যাবো, নদীর জমি দখল করে কেউ যদি অবৈধ স্থাপনা গড়ে তুলে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31