IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবীতে আমরণ অনশন

নওগাঁয় নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবীতে আমরণ অনশন

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : নওগাঁ সদর সাব-রেজিস্টার অফিসের সামনে আমরণ অনশন শুরু করেছেন বৈষম্য বিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদের সদস্যরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত রবিবার থেকে শুরু হওয়া এই আন্দোলন সোমবারও চলছে। নকল নবীশরা মাথায় সাদা কাপড় বেঁধে তাদের দাবি আদায়ে এই অনশন কর্মসূচি পালন করছেন।

অনশনের কারণে নওগাঁ সাব রেজিস্ট্রার অফিসে সেবা নিতে আসা জনগণ নানা সমস্যায় পড়েছেন। জমির দলিল বা অন্যান্য কাগজপত্রের কপি না পাওয়ায় তারা মালিকানা সংক্রান্ত জটিলতার মুখে পড়ছেন। ব্যবসায়িক লেনদেন বা ঋণ গ্রহণেও বাধা সৃষ্টি হচ্ছে, যা ফলে তাদের অতিরিক্ত সময় ও অর্থ খরচ হচ্ছে এবং মানসিক চাপের সম্মুখীন হচ্ছেন।

বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন সভাপতি নওগাঁ মোঃ নাজিম উদ্দীন জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রাজস্ব থেকে সরকার প্রতি জমির দলিলের একটি পৃষ্ঠা লেখার জন্য ৪০ টাকা আদায় করে, কিন্তু আমাদের মাত্র ২৪ টাকা দেওয়া হয়। এই অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি আমাদের অবহেলিত করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সারা দেশে ৫১৬টি সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবীশরা একত্রিত হয়ে এই দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছি। আমাদের একটাই দাবি, আমাদের অধিকার নিশ্চিত করা হোক এবং সরকারের উচিত আমাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা।’

চুয়াডাঙ্গায় নকল নবীশদের এই আন্দোলন থেকে সেবা গ্রহণকারী জনগণের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, এবং তারা দ্রুত সমাধানের দাবি জানিয়েছে।

আরোও জানা যায়, নওগাঁ জেলা অফিসে কর্মরত নকল নবিশ ৬০ জন নওগাঁ জেলা জুরে ৩৬৩ জন বলে জানান।

এতে উপস্থিত ছিলেন, লোকমান হাকিম সাধারণ সম্পাদক, হাসিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, সুরভী আক্তার মহিলা সম্বাদিকা, জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য, রাশেদুল ইসলাম রাজু প্রমূখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31