IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সৎ ও দক্ষ নাগরিক গড়ে তুললে বেকারত্ব দূর করা সম্ভব: মো: সিফত উল আলম

সৎ ও দক্ষ নাগরিক গড়ে তুললে বেকারত্ব দূর করা সম্ভব: মো: সিফত উল আলম

ধূমকেতু প্রতিবেদক : সৎ, দক্ষ এবং কর্মক্ষম নাগরিক গড়ে তোলার মাধ্যমে দেশের বেকারত্ব সমস্যা দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগর ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি সিফতুল আলম।

তিনি বলেন, দেশে গ্র্যাজুয়েটদের মধ্যে ৫৪ শতাংশ বেকার উল্লেখ করে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. সিফাতুল আলম বলেছেন, বলেন, বেকারত্বের অন্যতম কারণ হলো কোয়ালিটির অভাব। এই সমস্যা সমাধানে শিবির কোয়ালিটি অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ পরিচালনা করছে। এছাড়া শিবির বই কেনা, পার্ট-টাইম চাকরি এবং ফরম ফিলাপের মতো সমস্যা সমাধানে ছাত্রদের সহায়তা করে থাকে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে রাজশাহী সরকারি সিটি কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেকোনো কাজ সংঘবদ্ধভাবে করলে তা সহজ হয়। তাই আমাদের সংঘবদ্ধভাবে দ্বীনের কাজ করতে হবে। পাশাপাশি শিবির ছাত্রদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এর মধ্যে আইটি ও কম্পিউটার প্রশিক্ষণ উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য ছাত্রদের দ্বীন প্রতিষ্ঠার জন্য গড়ে তোলা। পাশাপাশি তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে নীতি-নৈতিকতায় সমৃদ্ধ ও ইসলামিক চেতনা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে শিবির।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি সিটি কলেজ শাখার সভাপতি হাফেজ মো. শাহিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সিটি কলেজ শাখার সেক্রেটারি শাহীন রেজা।

এছাড়া মহানগর সেক্রেটারি মোহা. শামিম উদ্দিন, সাবেক মহানগর সভাপতি তৌহিদুর রহমান সুইট, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল্লাহ মোহাইমিন, মহানগর কলেজ কার্যক্রম সম্পাদক রনি আহমেদ, মহানগর এইচআরডি সম্পাদক ইউসুফ আল গালিব এবং মহানগর স্কুল কার্যক্রম সম্পাদক মো. রমিজ রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন সেক্টরভিত্তিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31