IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কর্ণফুলী নদীতে ভেসে উঠল নিখোঁজ দুই পর্যটকের মরদেহ

কর্ণফুলী নদীতে ভেসে উঠল নিখোঁজ দুই পর্যটকের মরদেহ

ধূমকেতু নিউজ ডেস্ক : নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ভেসে উঠেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ভেসে ওঠে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৯ নম্বর শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার।

তিনি বলেন, সকালে নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলী নদীতে মরদেহ ভেসে ওঠে বলে সংবাদ দেয়। এরপর আমি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ দু’টি কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেন।

যাদের মরদেহ ভেসে উঠেছে তারা হলেন, চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার শাওন দত্ত (১৬) ও প্রিয়ন্ত দাশ। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। প্রিয়ন্ত দাশ শাওনের খালাতো ভাই।

এ বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, খবর জানার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের লিডার কাজী নজরুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল কর্ণফুলী নদী থেকে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গত মঙ্গলবার দুপুরে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ওই দুই পর্যটক নিখোঁজ হয়। নিখোঁজের পর পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সহায়তায় কাপ্তাই ফায়ার সার্ভিস এবং কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দল তাদের সন্ধানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তবে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31