IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গুরুদাসপুরে অপহরণ চক্রের হোতাসহ গ্রেপ্তার ৩

গুরুদাসপুরে অপহরণ চক্রের হোতাসহ গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই বিএনপি ও অঙ্গসংগঠণের রাজনীতির সাথে জড়িত। মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়। অপহৃত রুহুল আমিনকে (৫০) গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অপহৃতের ছেলে সবুজ থানায় বাদী হয়ে নারীসহ ওই চক্রের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নারায়নপুর গ্রামের মজিবর ইসলামের ছেলে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মহুরীর ভাতিজা রাসেল ইসলাম (২২), আবু বক্করের ছেলে যুবদল কর্মী সাবিদুল ইসলাম (৪০) ও মজিবর শেখের ছেলে মিঠুন (২৫)। রাসেলের বিরুদ্ধে সিএনজি ছিনতাইসহ হত্যা মামলা রয়েছে।

পুলিশ ও এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে গুরুদাসপুর থানার অদুরে কামারপাড়ায় মোফাজ্জলের পরিত্যক্ত বাড়িতে রুহুল আমিনকে অপহরণ করে চক্রটি। তাকে বিবস্ত্র করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। অপহৃত রুহুল আমিন উপজেলার খামারপাথুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মঙ্গলবার থানা সংলগ্ন গুরুদাসপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে ধর্মীয় ওয়াজ মাহফিল শুনতে এলে ওই চক্রের জনৈক নারী সদস্য দিয়ে তাকে অপহরণ করে ওই পরিত্যক্ত বাড়িতে নেয়া হয়। ওই নারীর সাথে রুহুল আমিনকে অপত্তিকর অবস্থায় বেআইনিভাবে ভিডিও ধারণ করা হয়। রুহুল আমিন মুক্তিপণের টাকার জন্য ছেলে শরিফুল ইসলাম সবুজকে ফোন করলে তিনি কৌশলে পুলিশের স্মরণাপন্ন হন। পুলিশ অভিযান চালিয়ে মুলহোতা রাসেল সহ তিনজনকে গ্রেপ্তার করলেও বাকীরা পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর এই অপহরণ চক্রটি সক্রিয় হয়ে উঠেছিল। তারা অপহরণ, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। তাদের গ্রেপ্তারে এলাকার অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। অপরাধীদের গ্রেপ্তারপূর্বক কঠিন শাস্তির দাবি জানিয়েছেন রুহুল আমিনের স্ত্রী শিরিনা বেগম।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এই অপরাধ চক্রের অন্যান্য সদস্যদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31