IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনের দিনরাত অভিযান

মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনের দিনরাত অভিযান

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় অবৈধ পুকুর খনন বন্ধে দিন-রাত অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা ও সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা।

শুক্রবার ২৪শে জানুয়ারি বিকাল থেকে রাত্রী ১১.০০ টা পর্যন্ত অবৈধ পুকুর খনন বন্ধে এই অভিযান চালানো হয়েছে।বিকালে ৫নং বাকশিমইল ইউনিয়নের পত্রপুর কালিগ্রাম গ্রামে বিলে অবৈধ পুকুর খনন কালে সেখান হতে দুই জনকে আটক করে ভ্রাম্যমান করেন, উপজেলা নিবাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়শা সিদ্দিকা।

আসামীরা হলেন,উপজেলার পোল্লাকুড়ি গ্রামের ছলিম মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম(৩৬),
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার সরাতুল গ্রামের আজগর আলীর ছেলে নাজমুল হোসেন(৩২)।এদেরকে ৭দিনের বিনাশ্রম সাজা প্রদান করা হয়।

পরে জানা যায়, ১নং ধূরইল ইউনিয়নের ধূরইল গ্রামের সাদিকুল ইসলাম সহ কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি মল্লিকপুর বিলে ফসলি জমি জোরপূর্বক অবৈধ পুকুর খনন করার উদ্দেশ্যে একটা বড় ভেকু (স্কিটিভার) মেশিন নামিয়ে প্রস্তুতি নিলে মল্লিকপুর,পাঁচপাড়া,খাঁনপুর,
লালপুর গ্রামের এলাকার কৃষকেরা রাতেই
পুকুর খননে বাধা দেয়,এবং শতশত বিক্ষুব্ধ জনতা একত্রিত হতে থাকে।এই ঘটানাকে কেন্দ্র করে ঐ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।এবং বিক্ষুব্ধ জনতা ভেকু গাড়িটি ভাংচুর করে।

গ্রামবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিতভাবে অভিযোগও দায়ের করেন। এলাকাবাসী বলেন, এখানে পুকুর হলে পানি নিঃস্কাশনের অভাবে শতশত বিঘা ফসলি জমি ও আসেপাশের গ্রাম গুলো পানিতে ডুবে যাবে। সঙ্গে সঙ্গে ঐ এলাকার বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা ও সহকারী কমিশনার (ভুমি) জোবায়দা সুলতানা এবং থানা পুলিশ,আনছার বাহিনী নিয়ে মল্লিকপুরে বিলে রাত ১০টার দিকে সরেজমিনে উপস্থিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্ত্তেজিত জনতাদেরকে বলেন,এখানে আপনাদের ফসলি জমি নষ্ট করে কেউ অবৈধ পুকুর খনন করতে পারবে না।আপনাদের পাশে সর্বদা প্রশাসন ও আইন থাকবে,প্রয়োজনে কৃষকেরা আদালতে মামলার মাধ্যমে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আনতে পারেন।তারপর এলাকার বিক্ষুব্ধ জনতা শান্ত হয়।পরে এলাকাবাসী বিলের পানি নিস্কাশনের জন্য একটা ব্রীজ ও খাল সংস্কারের দাবি জানান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31